ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যুক্ত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব ওরফে শ্যামল। তিনি নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী ও সাধারণ জনগণের স্মরণে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “ছাত্ররা এগিয়ে না এলে জুলাই গণঅভ্যুত্থান সম্ভব হতো না, ফ্যাসিস্ট সরকারের পতনও ঘটত না। এই আন্দোলনের মূল নেতৃত্বে ছিল শিক্ষার্থীরাই। পরবর্তীতে বিভিন্ন শক্তি নেপথ্য থেকে তাদের সহায়তা করেছে।”
তিনি বলেন, “শুধু ছাত্রদলের নেতারাই নয়, অনেকেই নীরবে অনুপ্রেরণা ও সহায়তা দিয়েছেন। আমাদের লক্ষ্য হলো জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রাখা। দুঃখজনকভাবে সেই চেতনা এখন কিছুটা ম্লান হয়ে যাচ্ছে। প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ফ্যাসিস্টদের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্টদের অতীত কর্মকাণ্ড যেন আর কখনো ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ২০২৪ সালের জুলাইয়ে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তা শুধু এই জেলায় নয়, সারা দেশেই আলোড়ন সৃষ্টি করেছে।”
ছাত্রদলে যোগদানকারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “এই বিপ্লবী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা ছাত্রদলকে নতুন আঙ্গিকে, আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলব।”
তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রসঙ্গ তুলে ধরে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, যা আজ সময়োপযোগী ও প্রাসঙ্গিক বলে প্রমাণিত হচ্ছে।”
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানে জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মোহাইমিনুল আজবীন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন এবং ছাত্র সংগঠক সৈয়দ মোহাম্মদ আলী।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ বাস্তবায়নে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং গণতন্ত্র, ভোটাধিকার ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন স্থানীয় দরগাহপাড়া কালা পীর শাহ জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন এবং মুয়াজ্জিন জহির উদ্দীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের
৭ ঘন্টা আগে
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...
২৩ ঘন্টা আগে
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল
১ দিন আগে
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...
১ দিন আগে
