ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে বিএনপি নেতার শোডাউন: তীব্র যানজট, ভোগান্তি
অনলাইন ডেস্ক
ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে তীব্র যানজট সৃষ্টি করে মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন করেছেন হাজী মো. শাহজাহান সিরাজ, যিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। এই শোডাউনের মাধ্যমে তিনি আসন্ন সংসদ নির্বাচনে নিজের প্রার্থিতার বিষয়টি জানান দেন।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে আশুগঞ্জ টোলপ্লাজা গোল চত্বর থেকে হাজী মো. শাহজাহান সিরাজের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল বহর ও ব্যান্ডপার্টি যাত্রা শুরু করে। বহরটি অন্তত ১২ কিলোমিটার মহাসড়ক অতিক্রম করে সরাইল বিশ্বরোড মোড়ে এসে পৌঁছায়।
সেখানে তিনি অন্তত ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে একটি পথসভায় বক্তব্য রাখেন। এর ফলে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার কারণে চলাচলকারী যাত্রীরা প্রচণ্ড ভোগান্তিতে পড়েন।
পথসভায় হাজী মো. শাহজাহান সিরাজ নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে তার অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নকে কেটে এনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই ঘটনা সরাইল এবং আশুগঞ্জবাসী কোনোভাবেই মেনে নেবেন না।
তিনি দাবি করেন, আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের চান্দুরা এবং বুধন্তীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।
হাজী শাহজাহান সিরাজ আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী দিতে হবে, অন্যথায় আসনটি বিএনপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি তার এই দাবির প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার বিবেচনা করে তাকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
শোডাউন ও পথসভা চলাকালে তার সঙ্গে সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
৬ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
৬ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
৭ ঘন্টা আগে
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর
৮ ঘন্টা আগে
