ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক দখল করে পশুর হাট বসানোর অভিযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া চৌমুহনী এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক দখল করে অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মো. ইউনুস মিয়ার বিরুদ্ধে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে ব্যস্ত সড়কের ওপর হাট বসানোয় এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্র জানায়, ঈদুল আজহা সামনে রেখে অলুয়া চৌমুহনী এলাকার প্রধান সড়কের ওপর কয়েকদিন ধরে পশুর হাট বসানো হয়েছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও স্থানীয় ব্যবসায়ীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। সড়কের দুই পাশে পশুবাহী যান, ক্রেতা-বিক্রেতার ভিড় এবং অস্থায়ী দোকান বসানোর কারণে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও বিশৃঙ্খল পরিবেশ।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি নির্দেশনা অনুযায়ী জনসাধারণের চলাচলের রাস্তা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানোর সুযোগ নেই। কিন্তু প্রভাব খাটিয়ে সেই নিয়ম উপেক্ষা করা হয়েছে। একই সঙ্গে একজন স্কুল কর্মচারী কীভাবে পশুর হাটের ইজারা পেলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা গেছে, মো. ইউনুস মিয়া মালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক। তিনি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এবং স্থানীয় মনোহরপুর অলুয়া চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরি হিসেবেও কর্মরত রয়েছেন।
অভিযোগের বিষয়ে ইউনুস মিয়া বলেন, “এই বাজার আগে থেকেই রাস্তার ওপর বসে আসছে। আমি শুধু ইজারা এনেছি। প্রশাসন চাইলে বন্ধ করে দেব।” একই সঙ্গে তিনি দাবি করেন, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে বিএনপি ও জামায়াতের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
তবে স্থানীয় সচেতন মহল বলছে, রাজনৈতিক পরিচয় বদলের বক্তব্য দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। প্রশাসনের নীরবতা এবং রাজনৈতিক প্রভাবের কারণেই সরকারি নির্দেশনা অমান্য করে প্রকাশ্যে সড়ক দখল করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “বিদ্যালয়ের মাঠ এবং রাস্তার ওপর পশুর হাট বসানো অবৈধ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্লেষকদের মতে, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের অনিয়ম দেখা যায়। যথাযথ পরিকল্পনা ও প্রশাসনিক তদারকির অভাবে জনদুর্ভোগ বাড়ছে। বিশেষ করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততা থাকলে আইন প্রয়োগ অনেক ক্ষেত্রেই দুর্বল হয়ে পড়ে। ফলে জনস্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ জরুরি হয়ে উঠেছে।
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন স্থানীয় দরগাহপাড়া কালা পীর শাহ জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন এবং মুয়াজ্জিন জহির উদ্দীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের
১ দিন আগে
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...
১ দিন আগে
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল
২ দিন আগে
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...
২ দিন আগে
