ব্রাজিলকে আতিথেয়তায় সরকারি অর্থ নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
অক্টোবরে বাংলাদেশে এসে একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে দলটিকে আতিথেয়তা দিতে বিপুল অর্থ ব্যয় হতে পারে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে এ ব্যয় বহনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার (২৫ আগস্ট) বক্সিং ফেডারেশনে কোচেস ট্রেনিংয়ের সনদ প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে একটি ম্যাচ আয়োজনের জন্য সরকার অতিরিক্ত অর্থ ব্যয় করতে আগ্রহী নয়।
আমিনুল হক বলেন, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারকে বড় ধরনের ব্যয় বহন করতে হচ্ছে। তাই শুধু একটি ম্যাচকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে বিপুল অর্থ ব্যয় করার মানসিকতা নেই।
তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যদি বিভিন্ন স্পনসর সংগ্রহ করে ম্যাচ আয়োজনের ব্যয় বহন করতে পারে, তাহলে সরকার সার্বিক সহযোগিতা করবে বলে জানান প্রতিমন্ত্রী।
ব্রাজিল বাংলাদেশে এসে জাতীয় দলের বিপক্ষে খেললে সেটিকে দেশের জন্য বড় অর্জন হিসেবে উল্লেখ করলেও এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করেন না আমিনুল হক। তার মতে, ম্যাচটি দর্শকদের আনন্দ দেবে এবং তাদের প্রত্যাশা পূরণ করবে, তবে শুধু ব্রাজিলের বিপক্ষে একটি ম্যাচ খেললেই দেশের ফুটবলের কাঠামোগত উন্নয়ন হবে না।
প্রসঙ্গত, আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। এরপর ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে তারা। ইতোমধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়ামের মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স পরিদর্শন করেছে।
প্রতিনিধিদলটি মাঠের বিভিন্ন বিষয় নিয়ে কিছু পরামর্শ দিলেও সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছে। এরপরই বাংলাদেশে এসে ম্যাচ খেলার আগ্রহের কথা জানায় ব্রাজিল।
তবে বিপুল আয়োজন ব্যয়ের কারণে শেষ পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না, তা নির্ভর করবে বাফুফের অর্থায়ন ও স্পনসর সংগ্রহের সক্ষমতার ওপর।
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
৩ মিনিট আগে
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল দলে নানা আলোচনা চললেও মাঠের পারফরম্যান্সে তার প্রভাব দেখা যায়নি। উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে দাপুটে ফুটবল খেলে ৪-২ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচে রোনালদোকে ছাড়াই জয় তুলে নেয় পর্তুগিজরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা।নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে
৬ ঘন্টা আগে
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
৪ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৫ দিন আগে
