সারাদেশ

বরিশালে ইলিশের সংকট, ৪ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে ইলিশ

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


বরিশালে ইলিশের সংকট, ৪ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে ইলিশ

বরিশালে নদীতে ইলিশের তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে বাজারে কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে চার হাজার টাকা পর্যন্ত দরে। মাঝারি আকারের ইলিশের দামও ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায় পৌঁছেছে। ব্যবসায়ী ও জেলেদের অভিযোগ, চলতি বছরের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল না হওয়ায় বর্তমানে নদীতে ইলিশের স্বল্পতা দেখা দিয়েছে।

মৎস্য ব্যবসায়ীরা জানান, মা ইলিশ ও পরবর্তী জাটকা নিধন অভিযান কার্যকরভাবে বাস্তবায়ন না হওয়ায় প্রত্যাশিত পরিমাণ ইলিশ নদীতে ফিরেনি। ফলে সরবরাহ কমে গিয়ে দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

বরিশাল সদরের জেলে মোকসেদ হাওলাদার বলেন, “শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে জাল ফেলেও মাত্র ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ পেয়েছি। আগে একদিনে যে পরিমাণ মাছ ধরা পড়ত, এখন তা কয়েক দিনেও পাওয়া যাচ্ছে না।”

একই অভিজ্ঞতার কথা জানান বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের জেলে আলাল। তিনি বলেন, “রোববার ছয়জন মিলে সারাদিন জাল ফেলে মাত্র চারটি ইলিশ পেয়েছি। সেগুলো বিক্রি করে মোট ছয় হাজার টাকা পাওয়া গেছে। এত কষ্টের পরেও লাভ খুবই কম।”

বিশারিকাঠি গ্রামের পাইকারি মৎস্য ব্যবসায়ী মনির পালোয়ান বলেন, “চলতি বছরের মা ইলিশ সংরক্ষণ অভিযান পুরোপুরি ব্যর্থ হয়েছে। এর প্রভাব এখন স্পষ্ট। নদীতে ইলিশ প্রায় নেই বললেই চলে। অল্প যা পাওয়া যাচ্ছে, তা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”

এ বিষয়ে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা হাদি উজ্জামানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাতে ফোন কেটে দেন।

ইলিশের এমন সংকটে একদিকে যেমন ভোক্তারা বিপাকে পড়েছেন, অন্যদিকে জেলেরাও পড়েছেন চরম অনিশ্চয়তায়। সংশ্লিষ্টদের মতে, কার্যকর সংরক্ষণ ব্যবস্থা ও কঠোর নজরদারি ছাড়া ইলিশের উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা কঠিন হবে।


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

১৫ ঘন্টা আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

১ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

১ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom