রাজনীতি

বরিশালের বেলস পার্কে আটদলীয় জোটের সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক

১০ মাস আগে


বরিশালের বেলস পার্কে আটদলীয় জোটের সমাবেশ আজ

বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আটদলীয় জোটের বিভাগীয় সমাবেশ। ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের আদেশ জারি এবং এর ভিত্তিতে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবির সমর্থনে এ সমাবেশের আয়োজন করেছে জোটটি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

গতকাল সোমবার দুপুরে বরিশাল সদর রোডের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আটদলীয় জোটের নেতারা সমাবেশের প্রস্তুতি সম্পর্কিত অগ্রগতি তুলে ধরেন। তাঁরা জানান, সমাবেশ শুরু হবে দুপুর ১২টায় এবং দক্ষিণাঞ্চলজুড়ে ব্যাপক জনসমাগম প্রত্যাশা করছেন তাঁরা।

সোমবার সন্ধ্যায় সমাবেশস্থলের প্রস্তুতি পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবকের অবস্থান, প্রবেশ–প্রস্থান পথসহ সব ব্যবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করার নির্দেশনা দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন,
“সমাবেশে বরিশালসহ দক্ষিণাঞ্চলের প্রায় ১০ লাখ মানুষ উপস্থিত হবেন বলে আশা করছি। আগামীর বাংলাদেশ হবে জুলুমমুক্ত বাংলাদেশ। সেখানে চাঁদাবাজদের জায়গা নেই।”

সমাবেশকে ঘিরে বেলস পার্ক ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১৭ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১৭ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom