অপরাধ

বসুন্দিয়ায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় প্রতিবেশীকে হত্যার হুমকি

আবু তাহের, বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি

৪ মাস আগে


বসুন্দিয়ায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় প্রতিবেশীকে হত্যার হুমকি

যশোর সদরের বসুন্দিয়ার গাইদগাছি গ্রামের ইয়াবা ও গাজা বিক্রেতা কাজী মিথুন (৪৫) এবং তার স্ত্রী হীরা খাতুনের এর বিরুদ্ধে প্রতিবেশী শেখ শিহাব উদ্দিনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

হুমকির ঘটনায় শেখ শিহাব উদ্দিন বাদী হয়ে কাজী মিথুন ও তার স্ত্রী হীরা খাতুনের নামে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন। একই দিনে কোতোয়ালি মডেল থানায় অভিযুক্তদয়ের বিরুদ্ধে প্রাণ মাসের হুমকির অভিযোগে কাজী মিথুনের আপন ভাই কাজী মইনুল ইসলাম রুবেল একটি জিডি করেছে।
রবিবার (১৭মে) পৃথক পৃথক সময়ে অভিযোগ ও জিডি করা হয়। কাজী মিথুনের আপন ভাইয়ের কৃত জিডি নং ১৩৬৯। গত ১২/০৫/২০২৬ ইং তারিখ আনুমানিক বিকাল পাঁচটার সময় মইনুল ইসলাম রুবেল ও তার পরিবারের সকলকে অভিযুক্তদ্বয় কর্তৃক প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ হুমকির বিষয়ে একাধীক সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে।  অভিযুক্ত কাজী মিথুন কাজী আব্দুল আলিম এর ছেলে। অভিযোগে শেখ শিহাব উদ্দিন উল্লেখ করেছেন তারা স্বামী-স্ত্রী দুজন মিলেই দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা বিক্রি করে। তারা বাসা-বাড়ির ভিতরে খোলামেলাভাবে বহিরাগতদের নিকট মাদকদ্রব্য বিক্রি করে আসছে। এসকল বহিরাগত ব্যক্তিরা আমার বাড়ির উপর দিয়ে অহরহ চলাফেরা করে।

বাদী চাকরির সুবাদে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়, বাড়িতে মা স্ত্রী এবং সন্তান রা সবসময় আতঙ্কে থাকে।  শান্তিপূর্ণভাবে অনেকবার বিবাদীদেরকে নিষেধ করলেও তারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।  এরপর তাকে বারবার নিষেধ করা হলে গত ১৬মে শনিবার বখাটে যুবককে বলা হয় আমাকে হত্যা করার জন্য। বিনিময় তাকে ২০০ পিস ইয়াবা দেওয়া হবে। জীবন সংকটে আতঙ্কিত বাদী শিহাব উদ্দিন নিজের নিরাপত্তা চেয়ে এবং মাদক বিক্রেতা কাজী মিথুন ও তার স্ত্রীকে


গ্রেফতারপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনানুপ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন


পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা আওয়ামী লীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ
পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা আওয়ামী লীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় আবু ছিদ্দিককে মব সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৩০...

২৩ ঘন্টা আগে


কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান

১ দিন আগে


২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটার টাইপিংয়ের ভুলে অস্বাভাবিক এ বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট...

১ দিন আগে


মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন
মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom