জেলার খবর

ব্যাংকে টাকা গোনার সময় ৪ লাখ টাকা নিয়ে উধাও যুবক

অনলাইন ডেস্ক

২৩ দিন আগে


ব্যাংকে টাকা গোনার সময় ৪ লাখ টাকা নিয়ে উধাও যুবক

ছবি: সংগৃহীত


কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখায় গ্রাহক সেজে ঢুকে এক ব্যক্তির চার লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ব্যাংকের ভেতরে টাকা গোনার সময় ভুক্তভোগীর পাশে বসে থাকা এক যুবক সুযোগ বুঝে চার লাখ টাকার বান্ডিল নিয়ে দ্রুত বেরিয়ে যান।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে দেবিদ্বার পূবালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহক মো. জাকির হোসেন বাদী হয়ে রাতে দেবিদ্বার থানায় মামলা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গ্রাহক সেজে দীর্ঘ সময় ব্যাংকে অবস্থান

ব্যাংক কর্তৃপক্ষ ও সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন যুবকটি বেশ কিছু সময় ধরে ব্যাংকের ভেতরে অবস্থান করছিলেন। তার সামনে টাকা জমা দেওয়ার নীল রঙের ভাউচার এবং হাতে একটি খাম ছিল। ফলে তাকে দেখে সাধারণ গ্রাহক বলেই মনে হচ্ছিল।

এদিকে পারিবারিক প্রয়োজনে জাকির হোসেন ব্যাংক থেকে সাত লাখ টাকা উত্তোলন করেন। পরে তিনি স্ত্রী আয়শা আক্তার ও পুত্রবধূ পলি আক্তারকে সঙ্গে নিয়ে ব্যাংকের একটি সোফায় বসে টাকা গুনতে থাকেন।

চার লাখ টাকা গুনে পেছনে রাখেন

একপর্যায়ে জাকির হোসেন ও তার পরিবারের সদস্যরা এক হাজার টাকার চারটি বান্ডিল গুনে মোট চার লাখ টাকা পেছনে রেখে দেন। এরপর তারা বাকি টাকা গোনায় ব্যস্ত হয়ে পড়েন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এ সময় সন্দেহভাজন যুবকটি তাদের পাশেই বসে ছিলেন। কয়েক দফা সুযোগ নেওয়ার চেষ্টা করার পর একপর্যায়ে তিনি পেছনে রাখা চার লাখ টাকার বান্ডিল নিয়ে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যান। তখনো জাকির হোসেন ও তার পরিবারের সদস্যরা বাকি টাকা গুনছিলেন বলে ফুটেজে দেখা যায়।

টাকা না পেয়ে সিসিটিভি ফুটেজে নজর

টাকা গোনা শেষ করে হিসাব মেলানোর সময় চার লাখ টাকার বান্ডিলটি না পেয়ে জাকির হোসেন বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের জানান। পরে ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হলে একজন যুবককে ওই টাকা নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়।

জাকির হোসেন বলেন, ‘পারিবারিক প্রয়োজনে ব্যাংক থেকে সাত লাখ টাকা তুলেছিলাম। আমরা সবাই টাকা গুনছিলাম। চার লাখ টাকা গুনে পেছনে রেখে বাকি টাকা গুনতে থাকি। পরে দেখি পেছনে রাখা টাকার বান্ডিল নেই। সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারি, একজন চুরি করে নিয়ে গেছে।’

ব্যাংকের ভেতর থেকে এভাবে টাকা চুরির ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য

পূবালী ব্যাংক দেবিদ্বার শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. ওয়ায়েছ মাসুম চৌধূরী বলেন, গ্রাহক টাকা উত্তোলনের পর পরিবারের সদস্যদের নিয়ে ব্যাংকের ভেতরে বসে তা গুনছিলেন। টাকা গুনে পেছনে রাখার সময় তারা আশপাশে নজর রাখেননি। এই সুযোগে এক ব্যক্তি কৌশলে পেছন থেকে চার লাখ টাকার বান্ডিল নিয়ে চলে যান।

ব্যাংকের ভেতরে চুরির ঘটনায় ব্যাংকের দায়বদ্ধতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ক্যাশ কাউন্টার থেকে টাকা বুঝে নেওয়ার পর সাধারণত ব্যাংকের দায় থাকে না। তবে গ্রাহক আইনগত ব্যবস্থা নেওয়ায় তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

তদন্ত করছে পুলিশ

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের টাকা চুরির ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। তদন্তের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজসহ ঘটনার বিভিন্ন তথ্য যাচাই করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর
ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন কেয়াইন ইউনিয়নের বড় বর্তা গ্রামের অন্তত ১৫টি পরিবার। এরই মধ্যে একটি বসতঘর আসবাবপত্রসহ নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ১৫টি বসতবাড়ি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিক নদীভাঙনে গফুর শেখের টিনের ঘরটি আসবাবপত্রসহ নদীগর্ভে চলে যায়। চোখের সামনে বসতঘর হারিয়ে পরিবারটি অসহায়...

২ দিন আগে


কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান
কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা

৫ দিন আগে


দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা
দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা

বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক শ্রী রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান করেছে নলডাঙ্গা বাসুদেবপুর শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।​২২ সেপ্টেম্বর মঙ্গলবার  রাত ১০টায় বাসুদেবপুর বাজারে অবস্থিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী...

৭ দিন আগে


মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তাবলিগে পাঠালেন ওসি
মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তাবলিগে পাঠালেন ওসি

চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের জালাল ও হেলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom