রাজনীতি

ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনি তহবিলে ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা জমা

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনি তহবিলে ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা জমা

ছবি: সংগৃহীত


বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি তহবিলে ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা জমা পড়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ তথ্য জানান ব্যারিস্টার ফুয়াদ।

লাইভে তিনি জানান, দুটি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে তিনি পেয়েছেন ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। এছাড়া তার ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা। অফলাইনে তার কার্যালয়ে গিয়ে একজন সাংবাদিক নির্বাচনি তহবিলের জন্য ২ হাজার টাকা প্রদান করেন। সব মিলিয়ে রোববার (৪ জানুয়ারি) রাত থেকে সোমবার (৫ জানুয়ারি) রাত পর্যন্ত মোট ২৫ ঘণ্টায় তার নির্বাচনি তহবিলে জমা হয়েছে ২১ লাখ ৯৫ হাজার টাকা।

নির্বাচনি তহবিলে সহযোগিতার জন্য ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যারিস্টার ফুয়াদ। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক করে বলেন, আর্থিক সহায়তা চেয়ে তার দেওয়া ভিডিওটি কপি করে ভুয়া ফেসবুক পেজে প্রচার করা হচ্ছে। তার নামে ফেক পেজ খুলে বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণার চেষ্টা চলছে।

তিনি বলেন, যারা নির্বাচনি তহবিলে সহযোগিতা করতে চান, তারা যেন অবশ্যই তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ ও আইডিতে দেওয়া নম্বরগুলোতে অর্থ পাঠান।

এবি পার্টির এই নেতা আরও জানান, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্ত অর্থের পূর্ণ হিসাব এবং কোন খাতে কীভাবে ব্যয় করা হচ্ছে, তা নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে।

এর আগে গত রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন ব্যারিস্টার ফুয়াদ। সে সময় তিনি নিজের বিকাশ নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেন।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৬ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৬ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৪ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom