সারাদেশ

ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না দিলে গুলি করে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না দিলে গুলি করে হত্যার হুমকি

ছবি: সংগৃহীত


খুলনার ময়লাপোতা সন্ধ্যা বাজারে আশা শেখ নামে এক মাছ ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। চাঁদা না দিলে তাকে গুলি করে লাশ রাস্তায় ফেলে রাখার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

শনিবার দুপুর সোয়া ২টার দিকে একদল সন্ত্রাসী আশা শেখের মালিকানাধীন ‘আল্লাহর দান’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

রাতে খুলনা সদর থানায় দেওয়া লিখিত অভিযোগে আশা শেখ উল্লেখ করেন, একরামসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন দলবল নিয়ে এসে তার কাছে চাঁদা দাবি করেন।

রোববার বিকেলে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আশা শেখ জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন না। বাজারের সভাপতি ও অন্যান্য ব্যবসায়ীদের সামনে তার নাম উল্লেখ করে সন্ত্রাসীরা তাকে খুঁজতে থাকে এবং মাছের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়ে যায়।

নিরাপত্তার স্বার্থে তিনি পরিবার নিয়ে বরিশালে চলে গেছেন বলেও জানান।

এ বিষয়ে মো. কবির হোসেন, অফিসার ইনচার্জ, খুলনা সদর থানা বলেন, চাঁদা দাবির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, অভিযোগটি এসআই ইব্রাহীম তালুকদারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

১৬ ঘন্টা আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

১৮ ঘন্টা আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

২৩ ঘন্টা আগে


মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom