আন্তর্জাতিক

ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে পাকিস্তানের দিকে ঝুঁকছেন ট্রাম্প!

১৩ মাস আগে


ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে পাকিস্তানের দিকে ঝুঁকছেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান অভিযোগ করেছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থের কারণে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে পাকিস্তানের দিকে ঝুঁকছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে খুব সামান্য ব্যবসা করলেও ভারত বিশাল অঙ্কের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। এর আগে, তিনি হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ভারতের ওপর দ্বিতীয় ও তৃতীয় ধাপের শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিলেন।

ট্রাম্পের এই বাণিজ্যিক বৈরিতার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফর বিশ্ব রাজনীতিতে নতুন এক সমীকরণের সম্ভাবনা তৈরি করেছে। এদিকে, ভারত রাশিয়া থেকে তেল আমদানিতে বিশেষ মূল্যছাড় পাচ্ছে।

বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী, ভারতের মার্কিন বাজারে রপ্তানি নির্ভরতা এতটাই বেশি যে সরাসরি পাল্টা শুল্ক আরোপ করা তাদের জন্য আত্মঘাতী হবে। এর পরিবর্তে, বিশ্লেষকরা মনে করছেন, চীন, জাপান, রাশিয়া ও ইউরোপের সঙ্গে সম্পর্ক জোরদার করে বিকল্প বাজার তৈরি করাই ভারতের প্রধান কৌশল। এর প্রতিক্রিয়ায়, ভারত স্থানীয় পণ্যের চাহিদা বাড়াতে এবং শুল্কের চাপ সামলাতে ছোট গাড়ি থেকে শুরু করে এয়ার কন্ডিশনার পর্যন্ত শত শত পণ্যের ওপর থেকে কর কমিয়েছে এবং চার স্তরের জিএসটি দুই স্তরে নামিয়ে এনেছে।

সুলিভানের অভিযোগ, এ বছরের শুরুতে ট্রাম্প পরিবারের মালিকানাধীন ক্রিপ্টো কোম্পানি 'ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল' পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিলের সঙ্গে একটি চুক্তি করে। এই চুক্তির ফলে ইসলামাবাদে মার্কিন বিনিয়োগ ও তেল-সম্পদ উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সুলিভান দাবি করেন, ট্রাম্প তার ব্যক্তিগত লাভের জন্য যুক্তরাষ্ট্রের কূটনীতিকে উৎসর্গ করছেন।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

৪ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

৫ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

৫ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom