চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ঢাবির হল সংসদের ভিপি রাত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সানজানা চৌধুরী রাত্রী। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় তাকে এ অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রীর বিরুদ্ধে ওঠা চাঁদা দাবির অভিযোগের কোনো প্রমাণ তদন্ত কমিটি পায়নি। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই সিন্ডিকেট তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।
এর আগে গত বছরের নভেম্বর মাসে কবি সুফিয়া কামাল হলের ক্যান্টিন চালু রাখার বিনিময়ে ক্যান্টিন মালিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ ওঠে সানজানা চৌধুরী রাত্রীর বিরুদ্ধে। তবে সে সময় তিনি অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেন।
অভিযোগটি নিয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে কমিটি অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি বলে জানানো হয়। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় রাত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিষ্পত্তি করা হয়।
অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার পর প্রতিক্রিয়ায় সানজানা চৌধুরী রাত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য স্বাধীনভাবে কাজ করতে গিয়ে বিভিন্ন গোষ্ঠীর আদর্শিক দ্বন্দ্বের কারণে তিনি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
তিনি বলেন, “একজন নারী হিসেবে আমাকে নজিরবিহীনভাবে মিডিয়া ট্রায়াল ও মোরাল পুলিশিংয়ের মুখোমুখি হতে হয়েছে। দীর্ঘ এই প্রক্রিয়ার পর শেষ পর্যন্ত সত্য সামনে এসেছে।”
তবে দীর্ঘ সময় ধরে অভিযোগ ও তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ায় তাঁর ব্যক্তিগত সম্মান, মর্যাদা ও মানসিক শান্তির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তার দায়ভার কে নেবে-এমন প্রশ্নও তোলেন তিনি।
রাত্রী আরও বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার জন্য অনেক সময় তাঁদের ব্যক্তিগত জীবন ও সামাজিক মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করা হয়। তাঁর ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্তে অভিযোগের প্রমাণ না পাওয়ার পর সিন্ডিকেটের সিদ্ধান্তে বিষয়টির আনুষ্ঠানিক নিষ্পত্তি হলো। ফলে দীর্ঘদিন ধরে চলা চাঁদা দাবির অভিযোগ থেকে মুক্তি পেলেন কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রী।
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস
৫ দিন আগে
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...
৬ দিন আগে
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...
৮ দিন আগে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...
৯ দিন আগে
