চাঁদা না চেয়ে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসুন: রফিকুল ইসলাম খান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাস, ট্রাক, অটোরিকশা ও ভ্যানচালকদের কাছ থেকে চাঁদা না চেয়ে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নবনির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, “এ দেশের মানুষ চাঁদাবাজি পছন্দ করে না। চাঁদাবাজি বন্ধ করতে হলে কুরআনের আইন চালু করতে হবে।”
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, রাসুলুল্লাহ (সা.)–এর আদর্শ বাস্তবায়ন করতে হলে মালিক-শ্রমিক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অসামান্য। তাই তাদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সংগঠনের সাবেক আমির আব্দুস সামাদ মিয়া, সেক্রেটারি খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল রাবী, পৌর জামায়াতের আমির আব্দুল করিম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সলঙ্গা থানা শাখার সভাপতি আয়ুব আলীসহ অনেকে।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১৪ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
