অপরাধ

চাঁদা না দেওয়ায় তিন নির্মাণ শ্রমিককে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতা বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


চাঁদা না দেওয়ায় তিন নির্মাণ শ্রমিককে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতা বিরুদ্ধে

ছবি: সংগৃহীত


নাটোর সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় তিন নির্মাণ শ্রমিককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ফরিদপুর আমহাটি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় রাজমিস্ত্রি সোহাগ (২৬)। তিনি ওই এলাকার হোসেন মাঝির ছেলে। অপর আহতরা হলেন তাঁর স্ত্রী আকলিমা ও আত্মীয় হাসিব।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ১ নম্বর ছাতনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিঠু (২৭) বেশ কয়েক দিন ধরে রাজমিস্ত্রি সোহাগের কাছে চার হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। মঙ্গলবার রাতে মিঠু পুনরায় চাঁদা চাইলে সোহাগ তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে মিঠু ও তাঁর সঙ্গে থাকা পাঁচ থেকে সাতজন সহযোগী সোহাগের ওপর হামলা চালান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা লাঠি-সোটা দিয়ে সোহাগকে বেধড়ক মারধর করেন এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে সোহাগের স্ত্রী আকলিমা ও আত্মীয় হাসিবও হামলার শিকার হন। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত সোহাগ অভিযোগ করে বলেন, অভিযুক্ত মিঠু নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম রেওয়াজের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভুক্তভোগী বা তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার ডিএমপির অভিযানে ৩০টি মামলা দায়ের
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার ডিএমপির অভিযানে ৩০টি মামলা দায়ের

রাজধানীতে নিয়মিত অপরাধ দমন অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত পরিচালিত

৩ দিন আগে


ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’: যেভাবে বদলে গেল মোবারক হোসেন ইমনের জীবন
ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’: যেভাবে বদলে গেল মোবারক হোসেন ইমনের জীবন

একসময় চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে সম্ভাবনাময় বাঁহাতি ‘চায়নাম্যান’ স্পিনার হিসেবে পরিচিত ছিলেন মোবারক হোসেন ইমন। হাতে ছিল ক্রিকেট বল, স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। তবে সেই স্বপ্নের পথ ছেড়ে কয়েক বছরের ব্যবধানে তিনি হয়ে ওঠেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ডেভিড ইমন’।খুন, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া ও সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে আলোচনায় আসা ডেভিড...

৩ দিন আগে


ডাকাতির প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
ডাকাতির প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতি ও হামলার প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’ নামে পরিচিত এক শীর্ষ সন্ত্রাসীসহ ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।বুধবার (৮ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর রোড ব্রিজ এলাকায়...

২৪ দিন আগে


জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল
জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল

আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান বলেছেন, ‘জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল।’তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উদঘাটন হয়, জাদুঘরে শ্রমিকের ছদ্মবেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্য প্রবেশ করেছিল, যাদের মধ্যে জুলাইতে ছাত্র হত্যার সাথে যুক্ত-এমন মামলার আসামিও ছিল এবং তারা অতর্কিতে হামলা...

১ মাস আগে

Dr.Mahfuzul Alom