আইন-আদালত

চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা ‘ফেন্সি সামির’ কারাগারে

স্টাফ রিপোর্টার,মেহেদী হাসান

১ মাস আগে


চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা ‘ফেন্সি সামির’ কারাগারে

ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগে সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ‘ফেন্সি সামির’কে (৩৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


​আজ শুক্রবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন। আগামী রোববার মাহাবুবের জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত।
​সাভার থানার জিআর শাখার উপপরিদর্শক (এসআই) বাহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
​আদালত সূত্র জানায়, আজ মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার এসআই আশিষ কুমার দাস আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে তাঁর আইনজীবী মো. মহসিন মিয়া জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য আগামী রোববার দিন ঠিক করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সদরঘাট এলাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে থেকে মাহাবুবকে গ্রেপ্তার করা হয়।
​মামলার বিবরণ:
মামলার এজাহার অনুযায়ী, চাঁদা না পেয়ে গত ২৪ মে মাহাবুব ও তাঁর সহযোগীরা ব্যবসায়ী শামীম রেজার বাড়ি ও রিকশা গ্যারেজে হামলা চালান। তাঁরা সেখানে ব্যাপক ভাঙচুর করেন এবং নগদ টাকা ও ব্যাটারিচালিত রিকশাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান।
​পরে গত ১২ জুন রাতে আসামিরা আবারও শামীম রেজার বাসায় গিয়ে চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে তাঁরা পরিবারের সদস্যদের মারধর করেন। মামলায় এক নারীকে শ্লীলতাহানি ও একটি শিশুকে হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে। নগদ টাকা, রিকশা, স্বর্ণালংকারসহ সব মিলিয়ে ২৯ লাখ ১৭ হাজার ৬০০ টাকার সম্পদ লুটের অভিযোগ করা হয়েছে।
​এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শামীম রেজার খালাতো বোন লাবনী বেগম বাদী হয়ে গত ২৪ জুন সাভার মডেল থানায় মামলাটি করেন। উল্লেখ্য, মাহাবুব সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।


সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দেবে দুদক: নতুন সচিব
সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দেবে দুদক: নতুন সচিব

জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামার ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান। একই সঙ্গে দুদকের ভাবমূর্তি পুনরুদ্ধার, কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংস্থাকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।রোববার...

১ দিন আগে


শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র
শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাকিব হোসেন (২৯) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে অভিযোগের সত্যতা না পাওয়ায় ৪৯ জনের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মমিনুল ইসলাম গত...

২ দিন আগে


জুলাই সনদের আলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে-আইনমন্ত্রী
জুলাই সনদের আলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে-আইনমন্ত্রী

জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সব সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের (অর্ডিন্যান্স) মধ্যে অধিকাংশই সরকার গ্রহণ করেছে। বাকি বিষয়গুলো সংবিধান সংশোধন কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। শুক্রবার (৩১...

৩ দিন আগে


হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার আবেদন করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন।...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom