সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ বিএসএফ

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ বিএসএফ

ছবি: সংগৃহীত


চৌকা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (২০ জুন) ভোরে এ ঘটনা ঘটে। জানা গেছে, পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্র জানায়, চৌকা সীমান্ত দিয়ে একদল মানুষকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাধা দেয়। এ সময় স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দিয়ে অনুপ্রবেশ প্রতিরোধে অংশ নেন। সম্মিলিত প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, ওই ২০ জন বর্তমানে সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ৬০ গজ ভারতের অভ্যন্তরে শুকদেবপুর এলাকায় অবস্থান করছেন।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চৌকা সীমান্ত এলাকায় ৫৯ বিজিবি ব্যাটালিয়নের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে, যাতে নতুন করে কোনো অনুপ্রবেশের চেষ্টা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

৫৯ বিজিবির অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, চৌকা বিওপির পাশ দিয়ে পুশইনের একটি চেষ্টা হয়েছিল। তবে বিজিবি ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে তাদেরকে ভারতের অভ্যন্তরেই প্রতিহত করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

১২ ঘন্টা আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

১ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

১ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom