চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে তাদের দেশের দিকে ফেরত দিয়েছে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। বিজিবি ও ভারতীয় বিএসএফের পতাকা বৈঠকের পর এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।
ফেরত দেওয়া দুই ভারতীয় নাগরিক হলেন—মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের দেবেন মহোলদারের ছেলে বাচ্চন মোহলদার এবং সন্তোষ মহোলদারের ছেলে রাজু মোহলদার। তারা দুজনেই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।
বিজিবি অধিনায়ক জানান, বুধবার দুপুরে চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন সিরামের দাড়া বিলে নিজ নিজ দেশের জেলেরা মাছ ধরছিলেন। এ সময় বাচ্চন ও রাজু অনুমানতঃ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন। পরে স্থানীয় বাংলাদেশি জেলেরা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেন।
এরপর কেতাববাজার এলাকা থেকে বিজিবি দুই নাগরিককে উদ্ধার করে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। মেজর তানিম জানান, সীমান্তে এমন প্রয়োজনে বন্ধুত্বপূর্ণ ও নিয়মিত সমন্বয় বজায় রাখাই বিজিবি ও বিএসএফের মূল নীতি।
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
১৯ ঘন্টা আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
২১ ঘন্টা আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...
২ দিন আগে
