ক্যাম্পাস

চবির আবাসিক হলে খাবারে মিললো বেলিফুল নারকেল তেলের ছবিযুক্ত স্টিকার

অনলাইন ডেস্ক

২ মাস আগে


চবির আবাসিক হলে খাবারে মিললো বেলিফুল নারকেল তেলের ছবিযুক্ত স্টিকার

ছবি: সংগৃহীত


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের আবাসিক ডাইনিংয়ে পরিবেশিত খাবারে একটি স্টিকারসদৃশ বস্তু পাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খাবার খাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হৃদয় মিয়া নিজের প্লেটে ওই বস্তুটি দেখতে পান। পরে তিনি বিষয়টির ছবি ফেসবুকে প্রকাশ করলে ঘটনাটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

হৃদয় মিয়া জানান, মাছ পরিবেশন করার সময় তিনি প্লেটের মধ্যে নারীর ছবিযুক্ত একটি স্টিকারসদৃশ বস্তু দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ডাইনিংয়ের ম্যানেজারকে জানালে তিনি দাবি করেন, রান্নায় ব্যবহৃত একটি মসলার প্যাকেট থেকে সেটি এসেছে।

তিনি বলেন, “বিষয়টি জানালে ম্যানেজার বলেন, রান্নার জন্য আনা মসলার প্যাকেটেই এটি ছিল। তবে আমি মনে করি, এমন ঘটনা খাদ্য প্রস্তুত ও পরিবেশনের মান নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তৈরি করে।”

এ বিষয়ে শাহজালাল হল সংসদের সহ-সভাপতি (ভিপি) আলাউদ্দিন সন্দীপী বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হল সংসদ এবং চাকসুর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সম্পাদকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, খাবারের মান নিয়ে আগে থেকেই শিক্ষার্থীদের অভিযোগ ছিল। এ কারণে সম্প্রতি ডাইনিংয়ের দায়িত্বে নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। তদন্তে অবহেলার প্রমাণ মিললে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল বলেন, ছুটির কারণে তিনি ক্যাম্পাসে ছিলেন না এবং বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবগত নন। তবে লিখিত বা মৌখিক অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ঘটনাটি আবাসিক হলের খাবারের মান ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ডাইনিংগুলোতে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে আরও কঠোর তদারকি নিশ্চিত করা প্রয়োজন, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।


চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস

৪ দিন আগে


ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...

৫ দিন আগে


রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...

৭ দিন আগে


বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom