চবিতে ৬০০ নারী শিক্ষার্থীকে বিনামূল্যে আত্মরক্ষা প্রশিক্ষণ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে পাঁচ দিনব্যাপী বিনামূল্যে আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
থাকছে আত্মরক্ষার ব্যবহারিক প্রশিক্ষণ
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক নারী শিক্ষার্থী দুটি সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণে মার্শাল আর্টসের মৌলিক কলাকৌশল, বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিজেকে রক্ষার কৌশল এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রয়োজনীয় কিছু মৌলিক ব্যায়াম শেখানো হবে।
প্রশিক্ষণটি পরিচালনা করবেন একজন নারী প্রশিক্ষক। দৈনন্দিন জীবনে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কীভাবে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনের সময় কীভাবে আত্মরক্ষার কৌশল প্রয়োগ করতে হবে, সে বিষয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক ধারণা দেওয়া হবে।
আত্মবিশ্বাস বাড়ানোই অন্যতম লক্ষ্য
চাকসুর সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জানাতুল ফেরদাউস রিতা বলেন, আত্মরক্ষা প্রশিক্ষণ নারী শিক্ষার্থীদের আরও আত্মবিশ্বাসী ও সাহসী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মনোবল দৃঢ় করাই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, “আমরা চাই, প্রতিকূল পরিস্থিতিতে একজন ছাত্রী যেন ভয় না পেয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় আত্মবিশ্বাস ও মৌলিক দক্ষতা অর্জন করতে পারেন।”
প্রশিক্ষণ শেষে দেওয়া হবে সার্টিফিকেট
জানাতুল ফেরদাউস রিতা আরও বলেন, প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। প্রশিক্ষণের দুটি সেশন সফলভাবে সম্পন্ন করলে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হবে।
উদ্বোধনে চাকসুর নেতৃবৃন্দ
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা এবং সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জানাতুল ফেরদাউস রিতাসহ চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চাকসুর ছাত্রীকল্যাণ বিভাগের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস
২ মাস আগে
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...
২ মাস আগে
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...
২ মাস আগে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...
২ মাস আগে
