চোটে তারকাদের অনুপস্থিতি হতাশাজনক, তবু অস্ট্রেলিয়ায় ভালো করার আশায় বাশার
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
একাধিক নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। গুরুত্বপূর্ণ এই সফরের আগে দল নিয়ে কিছুটা হতাশা থাকলেও বাস্তবতা মেনে নিয়েই সম্ভাব্য সেরা দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
সোমবার দল ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাশার বলেন, খেলাধুলায় সবসময় পরিকল্পনামতো সবকিছু হয় না।
তার ভাষায়, “স্পোর্টসে আপনি সবসময় সবাইকে পাবেন না। পরিকল্পনা অনুযায়ী সবসময় সবকিছু হবে না। আমাদের জন্য এটা শুধু দুর্ভাগ্যজনকই নয়, হতাশাজনকও। তবে সম্ভাব্য সেরা দল নিয়েই যেতে হবে। ইনজুরি হলে তো কিছু করার থাকে না।”
তিনি জানান, দল ঘোষণার পর এখন আর অনুপস্থিতদের নিয়ে বেশি ভাবতে চান না। বরং যারা সুযোগ পেয়েছেন, তাদের নিয়েই আশাবাদী তিনি।
বাশার বলেন, “যেহেতু দল দিয়ে দিয়েছি, তাই এখন যারা আছে তাদের নিয়েই সম্ভাব্য সেরা দল গঠন করেছি। আমি বিশ্বাস করি, এই দল নিয়েই অস্ট্রেলিয়ায় ভালো করা সম্ভব।”
অস্ট্রেলিয়া সফরকে ক্রিকেটারদের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ হিসেবেও দেখছেন প্রধান নির্বাচক।
তিনি বলেন, “আমি কাউকে ছোট করছি না। তবে জিম্বাবুয়ের বিপক্ষে শতক করা আর অস্ট্রেলিয়ার মাটিতে শতক করা এক বিষয় নয়। অস্ট্রেলিয়ায় শতক কিংবা পাঁচ উইকেট পাওয়া একজন ক্রিকেটারের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হয়ে থাকে।”
বাশারের মতে, প্রতিটি ক্রিকেটারই এমন একটি স্মরণীয় অর্জন নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান।
তিনি বলেন, “অস্ট্রেলিয়ায় শতক করলে বা পাঁচ উইকেট পেলে সেটাই ক্যারিয়ারের অন্যতম হাইলাইট হয়ে থাকবে। সবাই চায়, ক্যারিয়ার শেষে যেন বলতে পারে-অস্ট্রেলিয়ায় শতক করেছি কিংবা পাঁচ উইকেট নিয়েছি। এই সিরিজ সেই সুযোগ এনে দিচ্ছে।”
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
৩ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৫ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৮ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৮ দিন আগে
