আন্তর্জাতিক

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ, আন্ডারগ্রাউন্ড গোষ্ঠীর দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ, আন্ডারগ্রাউন্ড গোষ্ঠীর দায় স্বীকার

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যজুড়ে পবিত্র ঈদুল ফিতরের উৎসব চলাকালীনই চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানা লক্ষ্য করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ মার্চ) ভোরে জায়ান্ট এলবিট সিস্টেমস-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আগুন দেওয়া হয়।

এই স্থাপনাটি একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। অগ্নিসংযোগের ফলে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আন্ডারগ্রাউন্ড গোষ্ঠী ‘দ্য আর্থকোয়েক ফ্যাশন’ ঘটনার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ইসরায়েলের সামরিক কার্যক্রমে ব্যবহৃত অস্ত্র সরবরাহের কারণে তারা এই স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করেছে। চেক পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে এবং সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র খতিয়ে দেখছে।

এলবিট সিস্টেমস ইসরায়েলের সামরিক বাহিনীর স্থল ও আকাশপথে ব্যবহৃত অস্ত্র সরবরাহের প্রধান প্রতিষ্ঠান। তাদের সরবরাহকৃত অস্ত্র গাজা ও ইরান যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

গোষ্ঠীটি তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, “ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে।”

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা উদ্ধৃত করে জানিয়েছে, ‘ইসরায়েলের সঙ্গে সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় আর নেই। তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

চেক কর্তৃপক্ষ ঘটনার কারণে নিরাপত্তা সতর্কতা বৃদ্ধি করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১১ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১ দিন আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom