আন্তর্জাতিক

ছাত্র আন্দোলনের মধ্যে দিল্লিতে রাত ৮টার পর বন্ধ থাকবে সব মদের দোকান

আন্তর্জাতিক ডেস্ক

১০ দিন আগে


ছাত্র আন্দোলনের মধ্যে দিল্লিতে রাত ৮টার পর বন্ধ থাকবে সব মদের দোকান

ছবি: সংগৃহীত


মেডিকেল ভর্তি পরীক্ষা (নীট) প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষাব্যবস্থার অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের মধ্যে রাজধানী দিল্লিতে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সপ্তাহান্তজুড়ে সব মদের দোকান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, যন্তর মন্তরে চলমান আন্দোলনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণ সময়ে দিল্লির মদের দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকলেও বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত থেকেই আগাম ঘোষণা ছাড়াই রাত ৮টার পর দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। এতে অনেক ক্রেতা বিড়ম্বনায় পড়েন।

দিল্লি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যন্তর মন্তরের চলমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দিল্লি পুলিশ বিশেষ নিরাপত্তা পরামর্শ দিয়েছে। সেই সুপারিশের ভিত্তিতেই সপ্তাহান্ত শেষ না হওয়া পর্যন্ত রাত ৮টার মধ্যে সব মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের মতে, এ পদক্ষেপে জনসমাগম ও বিশৃঙ্খলা কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

এদিকে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরেই উত্তপ্ত রয়েছে মধ্য দিল্লি।

গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘সংসদ অভিমুখে পদযাত্রা’ ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। এতে বহু শিক্ষার্থী, আন্দোলনকারী এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের মামলার দ্রুত বিচার নিশ্চিত করা এবং জাতীয় পরীক্ষা সংস্থার (এনটিএ) ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত করার ঘোষণা দেন। তবে আন্দোলনকারীরা সেই ঘোষণা প্রত্যাখ্যান করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের দাবিতে অনড় অবস্থান বজায় রেখেছেন।

চলমান আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানী দিল্লিজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে।


মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...

১৫ ঘন্টা আগে


স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...

১৮ ঘন্টা আগে


‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...

১ দিন আগে


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom