রাজনীতি

ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ৬০ নেতাকর্মী

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ৬০ নেতাকর্মী

ছবি: সংগৃহীত


রাজধানীর গুলশান থানা এলাকায় সক্রিয় জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ ৬০ জনেরও বেশি নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা ছাত্রদলের পতাকাতলে শামিল হন। অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত থেকে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য নেতারা হলেন-জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক মোহাম্মদ জিয়াদ, সদস্য সচিব সজীব সরদার নিহাল এবং মুখ্য সংগঠক মেহেদী হাসান আরাফাত। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহমেদ, সহ-মুখপাত্র সায়েম দেওয়ান, যুগ্ম সদস্য সচিব মো. জহিরুল ইসলাম, সংগঠক মোহাম্মদ তামিম ইসলাম, তামিম মাহমুদ মাশরুর, সিনিয়র সংগঠক রিদওয়ান হোসেন আফনান এবং যুগ্ম আহ্বায়ক বিক্রম কুমার অলকসহ ৬০ জনেরও বেশি কর্মী-সমর্থক ছাত্রদলে যোগ দেন।

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, শিক্ষাঙ্গনে সুষ্ঠু ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা এবং ছাত্রসমাজের অধিকার আদায়ের সংগ্রামে ছাত্রদলকে আরও শক্তিশালী করতেই এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবাগতদের সক্রিয় অংশগ্রহণে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

নবাগত নেতারাও বলেন, গণতান্ত্রিক আন্দোলন জোরদার ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ ও কর্মসূচির সঙ্গে একাত্ম হয়েই তারা এই সংগঠনে যোগ দিয়েছেন।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

১৫ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom