রাজনীতি

ছাত্রদলকে সারজিসের কড়া বার্তা: ‘ছাত্রলীগের পথেই হাঁটলে পরিণতি আরও ভয়াবহ হবে’

অনলাইন ডেস্ক

১ দিন আগে


ছাত্রদলকে সারজিসের কড়া বার্তা: ‘ছাত্রলীগের পথেই হাঁটলে পরিণতি আরও ভয়াবহ হবে’

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, ছাত্রদল যদি ছাত্রলীগের মতো আচরণ করে, তবে তাদের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।’

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

এর আগে একই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন এবং ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনার পরপরই সারজিস আলমের দেওয়া এই ফেসবুক স্ট্যাটাস রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


‘এক দফার সেনাপতি তারেক রহমান, আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্রদল’—ডা. তৌহিদুর রহমান আউয়াল
‘এক দফার সেনাপতি তারেক রহমান, আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্রদল’—ডা. তৌহিদুর রহমান আউয়াল

এক দফার আন্দোলনের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। তিনি বলেন, ২০২৪ সালের গণআন্দোলনে ছাত্রদল অগ্রগামী ভূমিকা পালন করেছে।বুধবার (৫ আগস্ট) রাজধানীর ফার্মগেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।তিনি বলেন, ‘২০২৪ সালের ৪ আগস্ট

৩৪ মিনিট আগে


‘১ দফার ঘোষক’ মন্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন সারজিস আলমের
‘১ দফার ঘোষক’ মন্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন সারজিস আলমের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে ‘১ দফার ঘোষক’ মন্তব্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া দুটি পোস্টে তিনি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের সমালোচনা করেন এবং ইতিহাসের দলীয়করণের অভিযোগ তোলেন।বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক...

৪৭ মিনিট আগে


জামায়াত-শিবিরকে মোকাবিলায় একা ছাত্রদলই যথেষ্ট: রাকিবুল ইসলাম রাকিব
জামায়াত-শিবিরকে মোকাবিলায় একা ছাত্রদলই যথেষ্ট: রাকিবুল ইসলাম রাকিব

ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “জামায়াত ও ছাত্রশিবিরকে মোকাবিলা করতে একা ছাত্রদলই যথেষ্ট। আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল কিংবা বিএনপির প্রয়োজন হবে না।”বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।রাকিবুল ইসলাম বলেন,...

৩ ঘন্টা আগে


শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দিলে তা হবে ভারতের প্রত্যক্ষ ইন্ধন: আসিফ মাহমুদ
শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দিলে তা হবে ভারতের প্রত্যক্ষ ইন্ধন: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে সেটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে ভারতের প্রত্যক্ষ ইন্ধন হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে তিনি বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।বুধবার (৫ আগস্ট)

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom