ছাত্রীদের নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের জেরে রাবি ছাত্রদল নেতা বহিষ্কার
অনলাইন ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শাখা ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম আনিসুর রহমান মিলন, যিনি শাহ মাখদুম হল শাখা ছাত্রদলের সহ-সভাপতির পদে ছিলেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে রাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাবির ‘জুলাই ৩৬’ হলের প্রাধ্যক্ষ কর্তৃক ৯১ জন ছাত্রীকে তলব করার প্রতিবাদে ছাত্রদল নেত্রী জান্নাতুল নাঈমা তুহিনার একটি ফেসবুক পোস্টের মন্তব্যে এ আর মিলন কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার তদন্তে মিলনকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সন্তোষজনক উত্তর দেননি এবং পরে তার ফোন বন্ধ পাওয়া যায়। এতে প্রমাণিত হয় যে মন্তব্যটি তিনিই করেছেন।
এই ঘটনার জেরে রাবি ছাত্রদল এ আর মিলনকে প্রাথমিক সদস্যপদসহ হল সহ-সভাপতির পদ থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। একইসাথে, সংগঠনের সব নেতাকর্মীকে তার সাথে সব ধরনের সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাবি ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রচলিত আইন ও শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে। এই বহিষ্কারাদেশ দেন রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাবির ‘জুলাই ৩৬’ হলে নির্ধারিত সময়ের পর প্রবেশ করায় ৯১ জন ছাত্রীকে প্রকাশ্যে নোটিশ দিয়ে তলব করা হয়েছিল। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে ২ সেপ্টেম্বর হল প্রশাসন নোটিশটি প্রত্যাহার করে নেয়। এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্টের মন্তব্যে আনিসুর রহমান মিলন ওই ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
২ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
২ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১১ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
২৩ ঘন্টা আগে
