রাজনীতি

ছাত্রশিবিরের আর্থিক সহায়তা পেলেন সাংবাদিক তরিকুলের পরিবার

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


ছাত্রশিবিরের আর্থিক সহায়তা পেলেন সাংবাদিক তরিকুলের পরিবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহকালে প্রয়াত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রশিবির। 

ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে শিবলীর বাসায় গিয়ে তাঁর দুই সন্তানের ভরণপোষণের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

জিএস এসএম ফরহাদ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, শিবলী দুটি শিশু সন্তান রেখে গেছেন। বড় সন্তানের বয়স চার বছর এবং ছোট সন্তানের বয়স দেড় বছর। চার বছর বয়সী আয়াতের কথায় আবেগাপ্লুত হয়ে ফরহাদ বলেন, ‘আমার বাবাকে আল্লাহ সুন্দর একটা জায়গায় রেখেছেন। বাবা আর আসবেন না, তাই আমি মা ও ছোট বোন আজমীনের খেয়াল রাখবো।’

ফরহাদ আরও জানান, পরিবারটির পাশে থাকার জন্য তারা সাধ্যমতো চেষ্টা করবেন। এই সাক্ষাতের সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন তরিকুল ইসলাম শিবলী। গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের পর অফিসে ফেরার পথে কার্জন হলের সামনে তিনি অসুস্থ হয়ে পড়েন। দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ছাত্রদলের পাশে দাঁড়ালেন যুবদল নেতা নয়ন
ছাত্রদলের পাশে দাঁড়ালেন যুবদল নেতা নয়ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে ক্যাম্পাসের পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকাতেও। বিকেলের দিকে সেখানেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে

১ ঘন্টা আগে


হাসপাতালেও হামলার অভিযোগ: জবিতে সংঘর্ষের পর নতুন করে উত্তেজনা
হাসপাতালেও হামলার অভিযোগ: জবিতে সংঘর্ষের পর নতুন করে উত্তেজনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রশিবির, ছাত্রশক্তি ও জকসু নেতাদের ওপর হামলার ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের ওপরও হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জকসুর নেতারা।তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত হয়ে হাসপাতালে...

১ ঘন্টা আগে


ছাত্রদলকে সারজিসের কড়া বার্তা: ‘ছাত্রলীগের পথেই হাঁটলে পরিণতি আরও ভয়াবহ হবে’
ছাত্রদলকে সারজিসের কড়া বার্তা: ‘ছাত্রলীগের পথেই হাঁটলে পরিণতি আরও ভয়াবহ হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, ছাত্রদল যদি ছাত্রলীগের মতো আচরণ করে, তবে তাদের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, ‘ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের

১ ঘন্টা আগে


তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা
তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (২ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom