ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: ৩৫০ জনের বিরুদ্ধে মামলা
অনলাইন ডেস্ক
দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে।
ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম রোববার (২১ ডিসেম্বর) জানান, ২০ ডিসেম্বর রাতে এই মামলা দায়ের করা হয়। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে মামলাটি করেছেন।
ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে একদল দুর্বৃত্ত ভবনের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা ভাঙচুর করে এবং বিভিন্ন কক্ষে অগ্নিসংযোগ চালায়। হামলার সময় ভবনের ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী লুটও করা হয়।
ছায়ানট কর্তৃপক্ষের বক্তব্য, ঘটনার কারণে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা যায়নি।
ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ভবন পরিদর্শন করেন। তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।
এছাড়া ছায়ানট ভবনের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা প্ল্যাকার্ড নিয়ে গান গাইতে গাইতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানান।
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একই রাতে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এ সময় ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনে ত্রিবার্ষিক বার্ষিক সম্মেলন ২০২৬
প্রধান অতিথি: ড. শফিকুর রহমান এছাড়াও উপস্থিত থাকবেন আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত অতিথি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং সর্বস্তরের সাধারণ মানুষ
২ ঘন্টা আগে
একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়াজনিত জটিলতা ও ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে গত ১৪ জুন থেকে তিনি হাসপাতালে ভর্তি...
১ মাস আগে
রাজধানীতে ব্যতিক্রমী আয়োজনে বাংলা নববর্ষ উৎসব উদযাপন
ঢাকা–তে ‘বাংলা নববর্ষ উৎসব ১৪৩৩’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। বাণিজ্যিক প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার–এর সহযোগিতায় আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হয় রাজধানীর বিভিন্ন স্থানে।সকাল ১০টার পর মুক্তাঙ্গন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর্যন্ত ‘বাংলা নবযাত্রা ১৪৩৩’ শীর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে মসজিদের মিনার, পালকি, জায়নামাজ, হারিকেন, টুপি,
৩ মাস আগে
পহেলা বৈশাখে ঘরে তৈরি কলাপাতায় ভাপা ইলিশ মাছ
পহেলা বৈশাখ এলেই বাঙালির মনে প্রথমেই আসে পান্তা-ইলিশের কথা। আর সেই ইলিশের নানা পদগুলোর মধ্যে ভাপা ইলিশ অন্যতম জনপ্রিয়। খুব সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু এই ঐতিহ্যবাহী পদটি।🧂 উপকরণইলিশ মাছ – ৪-৫ টুকরোসরিষা বাটা (সাদা/কালো) – ২-৩ টেবিল চামচনারিকেল বাটা – ১ টেবিল চামচমরিচ গুঁড়া – ১ চা...
৩ মাস আগে
