আন্তর্জাতিক

ছদ্মবেশে বাসে উঠে কন্ডাক্টরের কাছেই অপদস্থ কর্ণাটকের পরিবহনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


ছদ্মবেশে বাসে উঠে কন্ডাক্টরের কাছেই অপদস্থ কর্ণাটকের পরিবহনমন্ত্রী

ছবি: সংগৃহীত


সাধারণ যাত্রীদের প্রতিদিনের দুর্ভোগ সরেজমিনে দেখতে ছদ্মবেশে বেঙ্গালুরুর সরকারি বাসে ভ্রমণ করেন ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ। তবে সেই অভিযানে নিজেই যাত্রীসেবার নানা অনিয়মের শিকার হন। এক পর্যায়ে বাসের কন্ডাক্টর ভাড়া ভাঙতি না থাকায় তাকে টিকিট না দিয়ে বাস থেকে নেমে যেতে বলেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার (১২ জুলাই) মুখে মাস্ক পরে প্রায় দুই ঘণ্টা ধরে বেঙ্গালুরুর সরকারি পরিবহন সংস্থা বিএমটিসির ১০টিরও বেশি বাসে ভ্রমণ করেন মন্ত্রী। অভিযানের উদ্দেশ্য ছিল যাত্রীদের অভিযোগের বাস্তব চিত্র পর্যবেক্ষণ এবং পরিবহনসেবার মান যাচাই করা।

অভিযানের শুরুতেই ফ্যান ওয়ার্ল্ড বাসস্টপে এক যাত্রীর নামার সংকেত উপেক্ষা করে বাস না থামানোর ঘটনা প্রত্যক্ষ করেন তিনি। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট বাসের চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এরপর হেব্বাল-নাগশেট্টিহল্লি রুটের একটি বাসে আরও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন পরিবহনমন্ত্রী। টিকিট কাটতে ১০০ রুপির নোট দিলে কন্ডাক্টর ভাঙতি না থাকার অজুহাতে টিকিট দিতে অস্বীকৃতি জানান। শুধু তাই নয়, তিনি মন্ত্রীকে বাস থেকে নেমে যাওয়ারও নির্দেশ দেন। সে সময় কন্ডাক্টর জানতেন না, তার সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীই রাজ্যের পরিবহনমন্ত্রী।

বাসযাত্রা শেষে নাগশেট্টিহল্লি এলাকায় আরেকটি অনিয়মেরও সমাধান করেন বাইরাথি সুরেশ। সেখানে এক অটোরিকশাচালক মিটারে ৩০ রুপি ভাড়া দেখালেও যাত্রীর কাছ থেকে ৩৬ রুপি দাবি করছিলেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মন্ত্রী তাৎক্ষণিকভাবে বিরোধ নিষ্পত্তি করেন।

অভিযান শেষে বাইরাথি সুরেশ বলেন, সাধারণ মানুষের ভোগান্তি নিজের চোখে দেখা এবং বাস্তব পরিস্থিতি বোঝাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। যাত্রীসেবার মানোন্নয়ন, পরিবহনকর্মীদের জবাবদিহি নিশ্চিত করা এবং অনিয়ম বন্ধে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।

বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণের এই উদ্যোগ সরকারি সেবার দুর্বলতা চিহ্নিত করতে সহায়ক হলেও, এটি একই সঙ্গে গণপরিবহনে দীর্ঘদিন ধরে চলে আসা ব্যবস্থাপনা সংকট ও যাত্রীসেবার মান নিয়ে নতুন করে প্রশ্নও সামনে এনেছে।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১৬ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১ দিন আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom