খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার: বিশ্বকাপ ডাগআউটের সমীকরণ

স্পোর্টস ডেস্ক

৩ মাস আগে


ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার: বিশ্বকাপ ডাগআউটের সমীকরণ

ছবি: সংগৃহীত


৪৮ দলের এই ফুটবল মহাযজ্ঞ যখন শুরু হয়েছিল, তখন বিশ্বকাপের ডাগআউটগুলো যেন রূপ নিয়েছিল এক টুকরো আর্জেন্টিনায়! রণকৌশল সাজানোর গুরুদায়িত্বে ছিলেন ছয়-ছয়জন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। তবে মাঠের লড়াই যত জমে উঠছে, ডাগআউটের সেই আর্জেন্টাইন চাণক্যদের সংখ্যাটাও তত কমছে। গ্রুপ পর্ব আর নকআউটের শুরুর ধাক্কা সামলে সেই সংখ্যাটা এখন নেমে এসেছে চারে।

​সবশেষ আজ সকালে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পর বিদায় নিতে হয়েছে ইকুয়েডরের ডাগআউটে থাকা সেবাস্তিয়ান বেকাচ্চেচেকে। শেষ ষোলোতে ওঠার মরণপণ লড়াইয়ে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তাঁর দল।

​বেকাচ্চেচের আগে অবশ্য বিদায়ঘণ্টা বেজেছিল উরুগুয়ের অভিজ্ঞ কোচ মার্সেলো বিয়েলসার। এই দুই কৌশলবিদের বিদায়ের পর বিশ্বকাপে এখন লাতিন আমেরিকার ঐতিহ্য ধরে রেখেছেন বাকি চার আর্জেন্টাইন কোচ-যুক্তরাষ্ট্রের মরিসিও পচেত্তিনো, কলম্বিয়ার নেস্তর লরেঞ্জো, প্যারাগুয়ের গুস্তাভো আলফারো এবং অবশ্যই আর্জেন্টিনার লিওনেল স্কালোনি।
​বিয়েলসার হতাশা বনাম বেকাচ্চেচের প্রাপ্তি

​এই ছয় কোচের মধ্যে সবচেয়ে কঠিন ও হতাশাজনক সময় পার করেছেন অভিজ্ঞ মার্সেলো বিয়েলসা। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে নিয়ে এবার গ্রুপ পর্বের বৈতরণীই পার হতে পারেননি তিনি, যা টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন।
​সেই তুলনায় বেকাচ্চেচের ইকুয়েডর বিদায় নিলেও রেখে গেছে প্রাপ্তির খাতা। ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর ২০১৮ আসরে তারা জায়গাই পায়নি, আর ২০২২ কাতার বিশ্বকাপেও বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই।
​সেই বৃত্ত ভেঙে বেকাচ্চেচের অধীন এবার ইকুয়েডর অন্তত গ্রুপ পর্বের বাধা টপকাতে পেরেছে। এমনকি শেষ বত্রিশের মঞ্চে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর মতো ঐতিহাসিক কীর্তিও গড়েছে তারা। তবে মেক্সিকোর দেওয়াল আর ভাঙা হলো না তাদের।

​ডাগআউটের লড়াই থেকে দুই আর্জেন্টাইন বিদায় নিলেও, বাকি চারজন এখন নিজ নিজ দলকে নিয়ে কতদূর যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

৩ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৫ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৮ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom