ছয় দিনের রাষ্ট্রীয় শোকের পর মাশহাদে সমাহিত আয়াতুল্লাহ আলী খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মশহর মাশহাদে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারসংলগ্ন এলাকায় তাকে সমাহিত করা হয়। শুক্রবার সকালে ইরানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
১৯৩৯ সালের ১৫ জুলাই মাশহাদে জন্ম নেওয়া খামেনির দীর্ঘ রাজনৈতিক ও ধর্মীয় জীবনের সমাপ্তিও হলো সেই শহরেই। তার দাফনের মধ্য দিয়ে ইরানে ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোক কর্মসূচিরও আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
দাফন অনুষ্ঠানে খামেনির পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি প্রকাশ্যে উপস্থিত হননি। ইরানি কর্মকর্তাদের ভাষ্য, সাম্প্রতিক হামলায় আহত হওয়ার পর তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন এবং নিরাপত্তাজনিত কারণে জনসমক্ষে আসেননি।
এর আগে রাজধানী তেহরান, কোম, ইরাকের নাজাফ ও কারবালাসহ একাধিক শহরে কয়েক দিন ধরে শোকানুষ্ঠান ও জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ মাশহাদে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রীয় শোকযাত্রায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। শোক মিছিলে জাতীয় পতাকা, খামেনির প্রতিকৃতি এবং বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার বহন করতে দেখা যায়।
প্রায় চার দশকের নেতৃত্বের অবসান
আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। প্রায় ৩৭ বছর ধরে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে তিনি ইরানের রাষ্ট্র, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত হন।
নতুন নেতৃত্বের সামনে কঠিন বাস্তবতা
খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। তার উত্তরসূরি হিসেবে মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেও যুদ্ধ, অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ভূমিকা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং নতুন নেতৃত্বকে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আন্তর্জাতিক চাপ—উভয়ই সামাল দিতে হবে।
যুদ্ধের ছায়ায় শেষ বিদায়
খামেনির দাফন এমন এক সময়ে সম্পন্ন হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। শেষকৃত্যের দিনই উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলার খবর আসে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ফলে তার শেষ বিদায় শুধু একটি রাষ্ট্রীয় শোকানুষ্ঠান নয়, বরং যুদ্ধোত্তর ইরানের নতুন রাজনৈতিক বাস্তবতারও প্রতীক হয়ে উঠেছে।
সূত্র : রয়টার্স
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
৫ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
৬ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
৬ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
২০ ঘন্টা আগে
