চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে এসে সন্দেহে পালাল দুই যুবক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনায় নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে আসা দুই যুবক গ্রামবাসীর সন্দেহের মুখে পড়ে পালিয়ে গেছে। রোববার (৩ মে) বিকেলে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই যুবক নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে এলাকার একটি পরিবারের সঙ্গে বিয়ের উদ্দেশ্যে যোগাযোগ করে। তবে তাদের কথাবার্তা, আচরণ ও ভাষাগত অসংগতির কারণে গ্রামবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি হয়।
এলাকাবাসী জানায়, বিষয়টি নিয়ে সন্দেহ বাড়তে থাকলে স্থানীয়রা তাদের পরিচয় যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক বুঝে দুই যুবক দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আব্দুল মোমিন বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে এক ধরনের প্রতারণা বেড়েছে। কিছু প্রতারক নিজেদের বিদেশি, বিশেষ করে চীনা নাগরিক পরিচয় দিয়ে তরুণী বা কিশোরীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে তারা উধাও হয়ে যায়। তিনি এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে, তবে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। তিনি জানান, অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে সম্পর্ক গড়ার ক্ষেত্রে পরিবার ও স্থানীয়দের সচেতন থাকতে হবে, যাতে প্রতারণার শিকার না হতে হয়।
পুলিশ ও স্থানীয় প্রশাসন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে।
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন স্থানীয় দরগাহপাড়া কালা পীর শাহ জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন এবং মুয়াজ্জিন জহির উদ্দীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের
৭ ঘন্টা আগে
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...
২৩ ঘন্টা আগে
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল
১ দিন আগে
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...
১ দিন আগে
