চীনের ‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে বড় অগ্রগতি, তৈরি হলো ৫৮২ টনের বিশাল ম্যাগনেট
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পারমাণবিক ফিউশন থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বড় ধরনের অগ্রগতি করেছে চীন। ‘কৃত্রিম সূর্য’ নামে পরিচিত ফিউশন প্রকল্পের জন্য দেশটি ৫৮২ টন ওজনের একটি অতিপরিবাহী চৌম্বক তৈরি ও পরীক্ষায় সফল হয়েছে।
ফর্বসের প্রতিবেদনের বরাতে জানা গেছে, হেফেইয়ের ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্স এই বিশাল ম্যাগনেটটি তৈরি করেছে। এটি কোনো ফিউশন রিয়্যাক্টরের জন্য নির্মিত এখন পর্যন্ত সবচেয়ে বড় ম্যাগনেট। ‘ডি’ আকৃতির এই কয়েলটির দৈর্ঘ্য প্রায় ২১ মিটার এবং প্রস্থ ১২ মিটার।
চীনের ‘বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল সুপারকন্ডাক্টিং টোকামাক’ রিয়্যাক্টরে ম্যাগনেটটি ব্যবহার করা হবে। সূর্য ও অন্যান্য নক্ষত্রে যে প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়, সেই পারমাণবিক ফিউশন প্রক্রিয়া পৃথিবীতে নিয়ন্ত্রিতভাবে কাজে লাগানোর লক্ষ্যেই তৈরি হচ্ছে এই রিয়্যাক্টর।
ফিউশন প্রক্রিয়া চালাতে প্লাজমাকে ১০ কোটি ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। এই তাপমাত্রা সূর্যের কেন্দ্রের তাপমাত্রার চেয়েও বেশি। প্রচলিত কোনো পদার্থ এমন তাপমাত্রা সরাসরি সহ্য করতে পারে না। তাই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে প্লাজমাকে রিয়্যাক্টরের দেয়াল থেকে দূরে ভাসমান অবস্থায় রাখা হবে।
এ জন্য রিয়্যাক্টরটিকে ঘিরে মোট ১৬টি এ ধরনের কয়েল স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিশাল এই অতিপরিবাহী চৌম্বকগুলো প্লাজমাকে স্থিতিশীল ও নিয়ন্ত্রিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ফর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ২০২৭ সালের শেষ নাগাদ রিয়্যাক্টরের নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নিয়েছে। এরপর ২০৩০ সালের দিকে ফিউশনভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
ফিউশন শক্তি সফলভাবে বাণিজ্যিক পর্যায়ে পৌঁছাতে পারলে বিপুল পরিমাণ পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তৈরি হতে পারে। প্রচলিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তুলনায় দীর্ঘমেয়াদি তেজস্ক্রিয় বর্জ্যের ঝুঁকিও কম হতে পারে।
সৌর প্যানেল, ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগের পাশাপাশি চীন এখন ফিউশন শক্তির মতো ভবিষ্যৎ প্রযুক্তিতেও নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টার ও ভবিষ্যৎ শিল্পকারখানায় বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় ফিউশন শক্তির দিকে বিশ্বের বিভিন্ন দেশ ও বেসরকারি প্রতিষ্ঠানও নজর দিচ্ছে।
তবে বাণিজ্যিকভাবে ফিউশন শক্তি উৎপাদন এখনো বড় বৈজ্ঞানিক ও প্রকৌশলগত চ্যালেঞ্জ। সেই দিক থেকে চীনের ৫৮২ টনের অতিপরিবাহী ম্যাগনেটের সফল নির্মাণ ও পরীক্ষা ফিউশন শক্তিকে বাস্তবে রূপ দেওয়ার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি
রানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপ নিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওনা হওয়া রণতরীটি ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন করা...
৫৫ মিনিট আগে
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
১ দিন আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
২ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
২ দিন আগে
