চট্টগ্রামে আগুনে দাদি–নাতনির মৃত্যু, ৮ ঘর পুড়ে ছাই
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি ঘরে আগুনে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের সৌদিয়া গেট এলাকার কাদেরিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জান্নাত আরা (৫) ও তার দাদি রুবি আক্তার (৫৫)।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (জোন-৩) আবদুল মান্নান প্রথম আলোকে জানিয়েছেন, আগুন লাগার পর হুড়োহুড়ি করে সবাই বের হলেও শিশু জান্নাত আরা ও দাদি রুবি বের হতে পারেননি। তাদের ঘরের ভেতরে পুড়ে মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টা ২৫ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই মোট ৮টি ঘর পুড়ে গেছে।
ঘরগুলো মধ্যে একটি আধপাকা এবং বাকিগুলো কাঁচা বসতঘর। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা হলেন— মো. ফারুক, মো. কায়েস আহমদ, মনসুর আহমেদ, জয়নাল আবেদিন, মো. এস্কেন্দার, সনজিত ও শিরিন আক্তার।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি আরমান হোসেন জানান, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
২৩ ঘন্টা আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
১ দিন আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...
২ দিন আগে
