সারাদেশ

চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত

অনলাইন ডেস্ক

১ মাস আগে


চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় দরগাহপাড়া কালা পীর শাহ জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন এবং মুয়াজ্জিন জহির উদ্দীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের নামাজ আদায় শেষে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন ইমাম ও মুয়াজ্জিন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী দ্রুতগতির পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইমাম জয়নাল আবেদীনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মুয়াজ্জিন জহির উদ্দীনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথেই তিনি মারা যান।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা দুই ধর্মীয় ব্যক্তিত্বের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গাড়িটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

৪ ঘন্টা আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

১ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

১ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom