চট্টগ্রামে সংঘর্ষের পরপরই জামায়াতের লাইব্রেরিতে হামলা, বই-আসবাবপত্র ভাঙচুর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই নগরীর খুলশী থানার সেগুনবাগান এলাকায় জামায়াতে ইসলামী পরিচালিত একটি লাইব্রেরিতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে এ হামলা হয় বলে দাবি করেছে জামায়াত-সংশ্লিষ্ট শ্রমিক কল্যাণ ফেডারেশন। এতে অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার সময় ওই লাইব্রেরিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের হোটেল শ্রমিক ইউনিটের একটি পূর্বনির্ধারিত বৈঠক চলছিল। এতে স্থানীয় হোটেল শ্রমিকরা অংশ নেন।
সংগঠনটির দাবি, রাত ৯টার দিকে ওই এলাকা দিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের একটি মিছিল যাওয়ার সময় হঠাৎ একদল ব্যক্তি লাইব্রেরিতে প্রবেশ করে হামলা চালায়। তারা চেয়ার-টেবিল ভাঙচুর করে, শেলফে থাকা বইপত্র ছিঁড়ে ফেলে এবং নথিপত্র তছনছ করে।
এ সময় উপস্থিতদের কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে জামায়াত নেতারা ঘটনাটিকে “পরিকল্পিত রাজনৈতিক হামলা” বলে দাবি করেন।
চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস. এম. লুৎফুর রহমান বলেন, “কোনো উসকানি ছাড়াই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের শান্তিপূর্ণ সভায় হামলা চালানো হয়েছে। এতে আমাদের নেতা-কর্মীরা আহত হয়েছেন এবং অফিস ভাঙচুর করা হয়েছে।”
তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী বলেন, সিটি কলেজের সংঘর্ষের পরপরই এই হামলা “পরিকল্পিত রাজনৈতিক সহিংসতার অংশ” হতে পারে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এদিকে ঘটনার বিষয়ে জানতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
১ দিন আগে
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
২ দিন আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
২ দিন আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
২ দিন আগে
