চট্টগ্রামের জলজট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে সমালোচনার ঝড়
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে সাম্প্রতিক বৃষ্টির পর সৃষ্ট পরিস্থিতিকে ‘জলাবদ্ধতা নয়, সাময়িক জলজট’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
খাল খনন ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি দাবি করেন, চট্টগ্রামে কোনো স্থায়ী জলাবদ্ধতা হয়নি; হঠাৎ বৃষ্টিতে সাময়িক পানি জমেছিল। এমন পরিস্থিতি উন্নত দেশগুলোতেও দেখা যায় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যায় এবং নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিষয়টি জাতীয় সংসদেও আলোচনায় আসে এবং পরিস্থিতি নিয়ে দুঃখপ্রকাশ করেন তারেক রহমান।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর বক্তব্যে আরও বিতর্ক তৈরি হয়, যখন ডা. শাহাদাৎ হোসেন কিছু বলতে গেলে তাকে থামিয়ে দেন তিনি। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মাত্রা আরও বাড়ে।
প্রবর্তক মোড়সহ জলাবদ্ধতায় বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী গণমাধ্যমের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন। তার দাবি, পরিস্থিতি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে।
এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে স্থানীয়দের মতে, কয়েক ঘণ্টার বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ার ঘটনা নগরের ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতারই ইঙ্গিত দেয়।
তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (২ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস...
৪৯ মিনিট আগে
‘গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দাও’—ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ
জুলাই গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে দেশত্যাগের আগমুহূর্ত পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দিলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে...
১ ঘন্টা আগে
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...
১৩ ঘন্টা আগে
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...
১৫ ঘন্টা আগে
