রাজনীতি

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, ঘোষণা ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

অনলাইন ডেস্ক

১ মাস আগে


দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, ঘোষণা ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

ছবি: সংগৃহীত


 জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি থেকে ধারাবাহিক নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা আজ এখানে বক্তৃতা দিতে আসিনি। আমরা এসেছি ১১ দলের পক্ষ থেকে জনগণের ১১ দফা তুলে ধরতে। এই ১১ দফা কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়; এটি ১৮ কোটি মানুষের অধিকার।”

ভারী বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের অবস্থান অব্যাহত রাখার প্রশংসা করে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চলবে এবং আল্লাহর ওপর ভরসা রেখে দাবি আদায় করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, বৈষম্য দূরীকরণ, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানো, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং জনগণের দুর্ভোগ লাঘবের দাবিতে আন্দোলন চলছে। পাশাপাশি হত্যা, লুটপাট ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করাও আন্দোলনের অন্যতম দাবি।

তিনি বলেন, “যারা জনগণের ওপর গুলি চালিয়েছে, হত্যা ও নির্যাতন করেছে, তারা বাংলাদেশে আর কোনো আশ্রয়-প্রশ্রয় পাবে না।”

নতুন কর্মসূচি ঘোষণা

সমাবেশ থেকে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়। সেগুলো হলো—

  • ৫ সেপ্টেম্বর: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ
  • ১৯ সেপ্টেম্বর: ঢাকা থেকে রংপুর অভিমুখে কর্মসূচি
  • ১০ অক্টোবর: ঢাকা–খুলনা–যশোর–কুষ্টিয়া লং মার্চ
  • ২৪ অক্টোবর: ঢাকা থেকে সিলেট অভিমুখে রেলযাত্রা লং মার্চ
  • ১৪ নভেম্বর: ঢাকায় মহাসমাবেশ

সিলেটগামী কর্মসূচি সড়কপথের পরিবর্তে রেলপথে আয়োজনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এতে সাধারণ মানুষের ভোগান্তি কম হবে।

তিনি দেশজুড়ে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “১৪ নভেম্বর বাংলাদেশের প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লা থেকে মানুষ ঢাকার উদ্দেশে রওনা হবে। আজ থেকেই সেই প্রস্তুতি নিন।”

সচিবালয় ও গ্যাসের দাম নিয়ে বক্তব্য

সচিবালয় প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এটি কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়; জনগণের অর্থেই সচিবালয় পরিচালিত হয়। সেখানে দায়িত্বে থাকা মন্ত্রী-এমপিদের জনগণের কথা শুনতে হবে এবং জনগণের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

গ্যাসের দাম বাড়ানোর সম্ভাবনার সমালোচনা করে তিনি বলেন, সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না এবং এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৫ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৫ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৪ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom