বানিজ্য

দাবি পূরণ না হলে ১৮ জুলাই মহাসমাবেশের ঘোষণা ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের

অনলাইন ডেস্ক

২ মাস আগে


দাবি পূরণ না হলে ১৮ জুলাই মহাসমাবেশের ঘোষণা ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের

ছবি: সংগৃহীত


পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং প্রকৃত মালিকদের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। পূর্বঘোষিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ১৮ জুলাই ঢাকায় জাতীয় মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক।

তিনি বলেন, এর আগে সংগঠনের পক্ষ থেকে সাত দফা দাবি উত্থাপন করা হলেও এখন পর্যন্ত সেগুলোর বাস্তবায়নে কার্যকর অগ্রগতি দেখা যায়নি। দ্রুত দাবি পূরণ না হলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ জুলাই ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১৪ জুলাই দেশের প্রতিটি জেলা শহরে ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে গ্রাহকদের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন না হলে আগামী ১৮ জুলাই রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গ্রাহকদের অংশগ্রহণে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাংকের গ্রাহকরা অংশ নেবেন বলে তিনি জানান।

তিনি বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের লক্ষ্য ইসলামী ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা, স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করা। এ উদ্দেশ্যেই দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে ফোরামের সহসভাপতি আ. ফ. ম. ইউসুফ, অ্যাডভোকেট আবদুল বারীসহ ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের গ্রাহক উপস্থিত ছিলেন।


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

২৩ ঘন্টা আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৪ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৬ দিন আগে


কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom