দারুণ লড়াই করেও ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
গুয়াহাটিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন সুবহানা মুস্তারি, যা ছিল তার অভিষেক ওয়ানডে অর্ধশতক। আরেক ওপেনার শারমিন আক্তার ৫২ বলে ৬টি চারের সাহায্যে ৩০ রানের একটি উড়ন্ত সূচনা দিলেও ইনিংস বড় করতে পারেননি। গত ম্যাচে অর্ধশতক করা রুবাইয়া হায়দার ঝিলিক (৪ রান) ও অধিনায়ক জ্যোতি (০ রান) দ্রুত ফিরে যান। মিডল অর্ডারে স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন এবং নাহিদা আক্তার কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। তবে নবম স্থানে নামা রাবেয়া খাতুন ২৭ বলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে প্রায় ১৬০ স্ট্রাইক রেটে অপরাজিত ৪৩ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছাতে সাহায্য করেন।
মাত্র ১৭৮ রানের পুঁজি নিয়ে ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে লড়াই করা কঠিন হলেও বাংলাদেশের বোলাররা দারুণ প্রচেষ্টা চালান। ইনিংসের প্রথম ওভারেই মারুফা আক্তার ইংলিশ ওপেনার এমি জোনসকে (১ রান) লেগ বিফোরের ফাঁদে ফেলেন এবং সপ্তম ওভারে টাম্মি বাউমান্টকে (১৩ রান) সাজঘরে ফিরিয়ে দেন। পাওয়ার প্লে'র পর দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ শুরু করেন ফাহিমা ও নাহিদা। নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ডের রানের গতি কমে আসে।
এরপর ফাহিমা খাতুন ইংলিশ শিবিরে আঘাত হানেন। তিনি ৩২ রান করা অভিজ্ঞ ব্যাটার নেট স্কাভিয়ার ব্রান্টের সঙ্গে হেথার নাইটের তৃতীয় উইকেট জুটি ভাঙেন। দ্রুতই সোপি ডানকলি, এমা ল্যাম্ব ও আলিস ক্যাপসিকে ফিরিয়ে দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ। একশর (৭৮ রানে ৫ উইকেট) আগেই ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ড বড় ধরনের চাপে পড়েছিল।
তবে, ইংল্যান্ড দলের অধিনায়ক হেথার নাইট একপ্রান্ত আগলে রেখে দলকে রক্ষা করেন। তিনি ১১১ বলে অপরাজিত ৭৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। শেষদিকে চার্লি ডিন (অপরাজিত ২৭ রান) তাকে যোগ্য সঙ্গ দেন। তাদের ষষ্ঠ উইকেট জুটিতে ভর করে ইংলিশরা ৪৬ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।
বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ১৬ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মারুফা আক্তার ২৮ রানে ২টি এবং সানজিদা আক্তার মেঘলা ২৪ রানে ১টি উইকেট পান।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
২ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৪ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৭ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৭ দিন আগে
