ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তাসহ চার ইস্যুতে ছাত্রশিবিরের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, "আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি— অভ্যুত্থান-পরবর্তী জুলাইয়ের আকাঙ্ক্ষা ছাত্রসংসদ নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রসংসদের তফসিল ঘোষণায় একটি পক্ষের আতে ঘা লেগেছে। তারা ছাত্রসংসদ নির্বাচন বন্ধে কালো থাবা মারার চেষ্টা করছে।"
তিনি আরও বলেন, "দেশের বাইরে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ন্ত্রণ করার অপচেষ্টা চলছে। প্রশাসনও তাদের ইশারায় চলছে। ইতোমধ্যে ডাকসু নির্বাচন বন্ধে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে, যা এক গভীর ষড়যন্ত্রের অংশ।"
ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল বলেন, "ছাত্রশিবিরের বিরুদ্ধে ক্রমাগত ট্যাগিং, সাইবার বুলিং করা হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে অশ্রাব্য ভাষায় হেনস্তা করা হচ্ছে।"
ছাত্রদলের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনাদের যদি ছাত্রবান্ধব কর্মসূচি না থাকে, তাহলে আমাদের বলুন— আমরা তৈরী করে দেব। ছাত্রদল তাদের সভা-সমাবেশে ছাত্রশিবিরকে নিয়ে বিষোদগার না করে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলুক। তিনি ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যাচার ও ট্যাগিং বাদ দিয়ে গঠনমূলক কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।"
তিনি বলেন, "ছাত্রদল সেই সংগঠন, যাদের হাতে ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নারী শিক্ষার্থী নির্যাতন, শামসুন নাহার হলে নারী শিক্ষার্থী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। তাদের হাতেই জীবন দিতে হয়েছে বুয়েটের মেধাবী নারী শিক্ষার্থী সনিকে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তত ৩০টি ধর্ষণের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন।"
তিনি আরও বলেন, "চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এভাবে কোনো ক্যাম্পাস চলতে পারে না। বাকৃবিতে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে হামলা করা হয়েছে।"
ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রেজাউল করিম শাকিলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আব্দুল্লাহসহ মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
এছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, মোমেনশাহীসহ দেশের বিভিন্ন মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে
ভারি বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের ৪৪টি জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবো সূত্র জানিয়েছে, আগামী দুই-তিন দিন এই অঞ্চলে ভারি বর্ষণ ও উজানের ঢল...
১ মাস আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত
ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো....
৩ মাস আগে
খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক
রাজধানীর খিলগাঁও-এর তিলপাপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী শিশু মাহিমকে হত্যার পর তার মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলের বর্ণনাপুলিশ জানায়, তারাবাঁধ এলাকার একটি ভাড়া বাসায় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা
৪ মাস আগে
মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা
রাজধানীর মিরপুর-২, ঢাকা এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজা–এর তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ৬টি ইউনিট। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা
৪ মাস আগে
