ডাকসু নির্বাচনে জয়লাভ করায় শিবির প্যানেলের সদস্যদের অভিনন্দন জানিয়েছে এবিআইএম
অনলাইন ডেস্ক
এবিআইএমের সভাপতি বলেন, ছাত্রশিবিরের এ অর্জন কেবল একটি নির্বাচনী মাইলফলক নয়, এটি বাংলাদেশে ন্যায়, মর্যাদা এবং যুব সমাজের ক্ষমতায়নের দীর্ঘমেয়াদি সংগ্রামের অংশ। এবিআইএম অন্যান্য ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণকেও স্বীকৃতি দেয়, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতির প্রাণবন্ত প্রতিফলন।
সবশেষে এবিআইএমের সভাপতি আহমদ ফাহমি বিন মোহদ সামসুদ্দিন বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এক সহকর্মী যুব আন্দোলন হিসেবে এবিআইএম বাংলাদেশের আমাদের ভাই ও বোনদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। আমরা প্রার্থনা করি যে এই নবায়িত ম্যান্ডেট শিক্ষার্থী কল্যাণকে শক্তিশালী করবে, গণতান্ত্রিক ঐতিহ্যকে সমৃদ্ধ করবে এবং ন্যায় ও মানবতার বৃহত্তর উদ্দেশ্যে অবদান রাখবে। এই বিজয় মুসলিম যুব আন্দোলনগুলিকে বিশ্বব্যাপী প্রেরণা হিসেবে কাজ করুক, যাতে তারা জ্ঞানে, ধৈর্যে এবং ঐক্যবদ্ধভাবে আমাদের যুগের মহান চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে।
‘শিবিরের সিনিয়ররা হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত’: ছাত্রদল সভাপতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেছেন, শিবিরের সিনিয়র নেতারা হামলার পরামর্শ দিচ্ছেন, আর নিজেরা ‘নারী কেলেঙ্কারিতে’ ব্যস্ত রয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে
৩১ মিনিট আগে
‘ক্যাম্পাস এখনই অছাত্রমুক্ত না করলে বড় খেসারত দিতে হবে’: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে ক্যাম্পাসগুলোকে ‘অছাত্রমুক্ত’ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, এখনই ক্যাম্পাস অছাত্রমুক্ত না করলে বড় খেসারত দিতে হবে।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, “১৫ বছর আগে ছাত্রত্ব
৫১ মিনিট আগে
ন্যাশনাল মেডিকেলে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন এমপি মাহমুদা মিতু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংঘর্ষের পর ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন আহতদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “স্পষ্ট মনে আছে, ২৪-এর জুলাইয়ে ঠিক এইভাবেই ন্যাশনাল মেডিকেলে ঢুকে
৫৩ মিনিট আগে
ছাত্রদলের হামলার অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন ডাকল ছাত্রশিবির
সারা দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।ছাত্রশিবিরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এ জরুরি সংবাদ
৫৯ মিনিট আগে
