ডোমারে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রাপকেরা জানেন না বরাদ্দের খবর
সোহেল রানা,জেলা প্রতিনিধি, নীলফামারী
নীলফামারীর ডোমার উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি মসজিদ ও প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হলেও স্থানীয়রা বলছেন—তারা কোনো অর্থ পাননি, বরাদ্দের বিষয়টিও জানতেন না।
জেলা প্রশাসনের অনুমোদিত নথি অনুযায়ী, উপজেলার ১০ ইউনিয়নে সাধারণ গ্রামীণ অবকাঠামো (কাবিটা) প্রথম ও দ্বিতীয় কিস্তিতে মোট ৩৪টি প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ৭৩৪ টাকা। কাগজে–কলমে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হলেও মাঠপর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রেই এর কোনো বাস্তবচিত্র নেই বলে অভিযোগ উঠেছে।
মসজিদগুলোতে পৌঁছেনি বরাদ্দের টাকা
হরিণচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হংসরাজ গ্রামের নোয়াখালীপাড়া জামে মসজিদে মুসল্লিদের অভিযোগ—উপজেলা পরিষদ থেকে বরাদ্দ পাওয়া তো দূরের কথা, তারা এই বরাদ্দের খবরই জানতেন না। আজহার ইসলাম রাজা, রুহুল আমীন, আলহাজ ইসহাক আলী ও শিক্ষক সোলেমান আলী বলেন, “শুনেছি দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু মসজিদে কখনো কোনো টাকা আসেনি।”
মসজিদের সভাপতি ওসমান গনি দুলাল ১০ হাজার টাকা দিতে চাইলে মুসল্লিরা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় টংবান্দা এলাহী জামে মসজিদের সভাপতি হাফিজুর রহমানও একই অভিযোগ করে জানান, তাদের কোনো বরাদ্দ দেওয়া হয়নি—তবে স্থানীয়ভাবে গুঞ্জন আছে, প্রকল্পের সভাপতি নামধারী তৈয়ব আলী বাবু টাকা তুলে নিয়েছেন।
জোড়াবাড়ীতেও একই চিত্র
জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া গ্রামের মাস্টারপাড়া জামে মসজিদের সভাপতি তোজাম্মেল হক জানান, “চিঠিতে দেখলাম দুই লাখ টাকা বরাদ্দ আছে। অথচ কমিটি কিংবা মুসল্লিদের কেউই এ বিষয়ে কিছু জানে না।”
তারা ইতোমধ্যে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে জানিয়েছেন।
অস্তিত্বহীন ক্লাবেও বরাদ্দ?
পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ‘পাঙ্গা চৌপথী যুবসংঘ ক্লাব’ নামে দুই লাখ টাকা বরাদ্দ দেখানো হলেও স্থানীয়দের দাবি—এ নামে কোনো প্রতিষ্ঠান বহু বছর ধরেই নেই। ইউনিয়নের কর আদায়কারী মীর কাশেম ও টাপু খান বলেন, “একসময় ক্লাব ছিল, কিন্তু সেটা অনেক আগেই ভেঙে গেছে।”
উপজেলা প্রশাসনের প্রতিক্রিয়া
এ বিষয়ে জানতে ইউএনও শায়লা সাঈদ তন্বীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সংশ্লিষ্ট প্রকল্পগুলোর নাম নেন এবং জানান—লিখিত অভিযোগের ভিত্তিতে পিআইওকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...
২২ দিন আগে
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর
২ মাস আগে
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...
৩ মাস আগে
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ
ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-কে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।এর আগে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন-এর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে...
৩ মাস আগে
