সারাদেশ

ডোমারের বসুনিয়াহাট রোডে নাজুক পরিস্থিতি- ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের

নীলফামারী প্রতিনিধি

১১ মাস আগে


ডোমারের বসুনিয়াহাট রোডে নাজুক পরিস্থিতি- ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের

নীলফামারী ডোমার উপজেলার অন্যতম ব্যস্ত সড়ক বসুনিয়াহাট রোড এখন যেন দুর্ভোগের আরেক নাম। বড় বড় গর্ত, ভাঙা পিচ আর জমে থাকা পানিতে রাস্তাটি পরিণত হয়েছে চলাচল অনুপযোগী এক কর্দমাক্ত পথে। প্রতিদিনই এই পথে পা রাখছে শত শত মানুষ, কিন্তু প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে ঝুঁকি আর কষ্টের গল্প।

এই সড়কটি ডোমার উপজেলা সদর থেকে বসুনিয়াহাট, বোড়াগাড়ীসহ পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর প্রধান যোগাযোগ মাধ্যম। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, ব্যবসায়ী- সবারই নির্ভরতা এই রাস্তাটির ওপর। অথচ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটির অবস্থা এখন প্রায় “মৃতপ্রায়”।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ আক্ষেপ করে বলেন,

বর্ষা এলে রাস্তা কাদা হয়ে যায়, শুকনো মৌসুমে ধুলায় চোখ খোলা যায় না। মোটরসাইকেল বা ভ্যান নিয়ে চলতে গেলে প্রতিনিয়ত দুর্ঘটনার ভয়।

অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী লাজু ইসলাম জানান,

 আগে যেখানে ১০ মিনিটে বাজারে যাওয়া যেত, এখন লাগে ৩০ মিনিট। পণ্যের পরিবহন খরচও বেড়ে গেছে, ব্যবসায় ক্ষতি হচ্ছে প্রতিদিন।”

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বহু বছর আগে রাস্তাটিতে পিচঢালাই করা হলেও এরপর আর কোনো সংস্কার কাজ হয়নি। চার বছর আগে কাজ শুরু হলেও মাঝপথে তা বন্ধ করে দেয় ঠিকাদার। এরপর থেকে আর কোনো অগ্রগতি দেখা যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধি ও প্রশাসন একাধিকবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেয়নি। রাস্তার বেহাল অবস্থার কারণে ছোট ছোট দুর্ঘটনাও ঘটছে নিয়মিত।

এ বিষয়ে স্থানীয়দের দাবি,
 রাস্তাটি দ্রুত সংস্কার না করলে শিগগিরই এটি পুরোপুরি অচল হয়ে পড়বে।”

তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন যেন দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটে এবং ডোমারের জনগণ আবার ফিরে পায় তাদের দৈনন্দিন চলাচলের নিরাপদ পথ।


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

৬ ঘন্টা আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

১ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

১ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom