ডেঙ্গুতে বেশিরভাগ মৃত্যুর কারণ 'শক সিনড্রোম'
অনলাইন ডেস্ক
এই বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের মধ্যে বেশিরভাগের মৃত্যুর কারণ হিসেবে ‘ডেঙ্গু শক সিনড্রোম’ (DSS) চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতর। সংস্থাটির তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, চলতি বছরে ডেঙ্গুতে যতগুলো মৃত্যু হয়েছে, তার মধ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে এই ডেঙ্গু শক সিনড্রোমের কারণে।
স্বাস্থ্য অধিদফতরের সংবাদ সম্মেলনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে মোট ১১৩ জন মৃতের কারণ বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমে (EDS) ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ডেঙ্গু হেমোরেজিক সিনড্রোমে (DHS) একজনের এবং ডিএসএস ও ইডিএসের সম্মিলিত কারণে ৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। অঙ্গ-বিকলজনিত জটিলতা এবং বহু অঙ্গ বিকল হওয়ায় মারা গেছেন ৫ জন, আর হৃদযন্ত্রের শকে আক্রান্ত হয়ে ৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বলেন, দেরিতে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে অনেক রোগীকেই বাঁচানো সম্ভব হচ্ছে না। তিনি জানান, ডেঙ্গুতে মারা যাওয়া অনেক রোগীই হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যেই মারা গেছেন, যা থেকে বোঝা যায় যে তারা গুরুতর অবস্থায় হাসপাতালে এসেছিলেন।
তিনি সবাইকে ডেঙ্গু বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন, কারণ সময়মতো চিকিৎসা না পেলে মৃত্যু ঝুঁকি বেড়ে যাচ্ছে।
‘চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়’: স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসকের আন্তরিক ও মানবিক আচরণ রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “চিকিৎসকের ভালো আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়।”বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এ ২০২৫–২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ উপলক্ষে...
৩ দিন আগে
স্বাস্থ্য খাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোর
৭ দিন আগে
ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে মশারি টাঙিয়ে ঘুমানোর পাশাপাশি ফুলহাতা শার্ট, পাজামা কিংবা লম্বা করে লুঙ্গি পরার মাধ্যমে মশার কামড় থেকে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী জানান,...
১৮ দিন আগে
দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, এক দিনে সংক্রমণ চার গুণ বৃদ্ধি
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আক্রান্তের সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে, একই সঙ্গে চলতি বছরের এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২২০ জন রোগী হাসপাতালে...
১ মাস আগে
