রাজনীতি

ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থীর উদ্যোগে মশারী বিতরণ

সাইফুল ইসলাম,নগর প্রতিনিধি

১০ মাস আগে


ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থীর উদ্যোগে মশারী বিতরণ

ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ডা. এস. এম. খালিদুজ্জামান এর উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে মশারী বিতরণ ও বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এস. এম. খালিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মজলিসে শূরা সদস্য ও ঢাকা-১৭ আসন নির্বাচন কমিটির প্রধান জনাব হেদায়াতুল্লাহ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গুলশান পূর্ব থানা আমির জনাব জিল্লুর রহমান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন থানা সেক্রেটারি আব্দুল মোতালেব মঈন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. খালিদুজ্জামান বলেন,

 “বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন, খাদ্য, বাসস্থান ও শিক্ষার সুযোগ নিশ্চিত করা আমাদের লক্ষ্য। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জামায়াত দৃঢ় প্রতিজ্ঞ।”

কর্মসূচিতে প্রায় ৫০০ পরিবারের মাঝে মশারী বিতরণ করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

২ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

২ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

৩ ঘন্টা আগে


তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom