ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
অনলাইন ডেস্ক
ঢাকা-১৭ (দক্ষিণ-পূর্ব ঢাকা) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম এই তথ্য নিশ্চিত করেন।
আবদুস সালাম বলেন, “বিএনপি বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে। যখন দেশ সংকটে পড়েছে, তখন জিয়া পরিবার জনগণের পাশে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। দীর্ঘ ১৭ বছর মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছিল, স্বৈরাচার পাথরের মতো দমিয়ে রাখেছিল। আজ সেই স্বৈরাচার বিদায় হয়েছে, এবং আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট পেয়ে বাংলাদেশ সারা বিশ্বের বুকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। তারেক রহমানের নেতৃত্বে সরকার এই দায়িত্ব যথাযথভাবে পালন করবে।”
এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছিল। সেখানে জামায়াতে ইসলামের প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও বাসদসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
বৈধ ঘোষণার মাধ্যমে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
৭ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
৭ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
৮ ঘন্টা আগে
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর
৯ ঘন্টা আগে
