ঢাকা-১৭ জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামানকে নিয়ে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট প্রচার বিভাগের নেতারা।
তাদের দাবি, সম্প্রতি ঢাকা-১৭ আসনের ভাষানটেক এলাকায় নির্বাচনী প্রচারণাকালে ডা. খালিদুজ্জামানের গাড়িবহর ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার চেষ্টা করলে দায়িত্বরত একজন সেনা কর্মকর্তা গাড়িবহরটি থামান। সেনা কর্মকর্তা জানান, অস্ত্রসহ গানম্যান নিয়ে ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার অনুমতি নেই এবং বিকল্প পথে যাওয়ার পরামর্শ দেন।
এই ঘটনার সময় ডা. খালিদুজ্জামান বিষয়টি পরিষ্কার করতে সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে অভিযোগ উঠেছে, সেনা কর্মকর্তা তার ব্যবহৃত বডি ক্যামেরায় পুরো ঘটনাটি ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও ব্যবহার করে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ডা. খালিদুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
ডা. খালিদুজ্জামান বলেন, “নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে গানম্যান দেওয়া হয়েছে। আমি দেশের আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তা নিশ্চিত করতে হবে। কোনো দলীয় প্রধান বা বিশেষ ব্যক্তির জন্য আলাদা সুবিধা দেওয়া হলে সেটা ন্যায়বিচারের পরিপন্থী।”
ডা. খালিদুজ্জামান অভিযোগ করেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা একটি বৈষম্যমুক্ত সমাজ প্রত্যাশা করেছিলাম, কিন্তু বাস্তবে তা দেখা যায় না। যদি অন্য কোনো দলের প্রধান গাড়িবহর ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করতে পারে, তাহলে আমাকে কেন তা করতে দেওয়া হলো না? এটি আমার প্রতি ন্যায়বিচার হয়নি।”
তিনি সংশ্লিষ্ট মহলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধ এবং সবার জন্য সমান আইন প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান।
পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা আওয়ামী লীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় আবু ছিদ্দিককে মব সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৩০...
১৫ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান
১৭ ঘন্টা আগে
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটার টাইপিংয়ের ভুলে অস্বাভাবিক এ বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট...
২১ ঘন্টা আগে
মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার
২২ ঘন্টা আগে
