রাজনীতি

ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার জামায়াত প্রার্থীর

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার জামায়াত প্রার্থীর

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। তিনি ঢাকা মহানগর উত্তরের এনসিপি আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ আশরাফুল হক নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, দীর্ঘদিন ধরে ঢাকা-১৮ আসনের প্রতিটি অলিগলি ও সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি। এলাকার মানুষের ভালোবাসা ও সংগঠনের আস্থার ভিত্তিতে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে আসছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

অধ্যক্ষ আশরাফুল হক বলেন, ‘আপনাদের চোখে যে প্রত্যাশার আলো দেখেছি, সেটাই আমার আগামীর পথচলার প্রেরণা। তবে বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-১৮ আসনটি আমাদের জোট শরিক জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আরিফুল ইসলাম আদীবকে ছেড়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে দেশ ও ইসলামের স্বার্থ তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এখন সময়ের দাবি বলে তিনি মনে করেন।

নির্বাচনে বিজয় নিশ্চিত করতে নিজের সমর্থক ও কর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে আশরাফুল হক বলেন, ‘আমি আশা করি, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীবের পক্ষে কাজ করবেন এবং এই আসনে বিজয় নিশ্চিত করবেন।’

রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন, ঢাকা-১৮ আসনে এই সিদ্ধান্ত নির্বাচনী জোটের ভেতরের সমঝোতা ও ঐক্যকে আরও দৃঢ় করবে। একই সঙ্গে এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটভিত্তিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

৪ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২০ ঘন্টা আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

২১ ঘন্টা আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom