রাজনীতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, সরকারের অব্যবস্থাপনাকে দায়ী জামায়াতের

অনলাইন ডেস্ক

১ মাস আগে


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, সরকারের অব্যবস্থাপনাকে দায়ী জামায়াতের

ছবি: সংগৃহীত


দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। এ পরিস্থিতির জন্য সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনাকে দায়ী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার দুপুরে দলটির মিডিয়া উইং এক বিবৃতিতে জানায়, শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া যানজট এখনো অব্যাহত রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশ থেকে শুরু হয়ে যানজট কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, মূলত সোনারগাঁ অংশের একটি ব্রিজ সংস্কারকাজকে কেন্দ্র করেই এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যাতায়াতের বিকল্প ব্যবস্থা না করে সংস্কারকাজ শুরু করাকে সরকারের ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে দলটি।

বিবৃতিতে বলা হয়, কর্তৃপক্ষের অবহেলা ও অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে হাজার হাজার নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীসহ সাধারণ যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

জামায়াত আরও বলেছে, পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এতে ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

দলটির দাবি, সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনার খেসারত সাধারণ জনগণকে দিতে হচ্ছে। দ্রুত যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সড়কে সংস্কারকাজের আগে বিকল্প যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জামায়াত।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৭ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৮ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৬ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom