ক্যাম্পাস

ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর হামলার অভিযোগ, উত্তেজনা ক্যাম্পাসে

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর হামলার অভিযোগ, উত্তেজনা ক্যাম্পাসে

ছবি: সংগৃহীত


রাজধানীর ঢাকা কলেজে ছাত্রশিবিরের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেককে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর দেড়টার দিকে ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ক্যাম্পাসে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা, এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার প্রস্তুতি চলছিল। এ সময় অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সাজসজ্জার কাজ করছিলেন।

তার দাবি, ওই সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসে অতর্কিত হামলা চালান। এতে আব্দুল মালেকসহ কয়েকজন মারধরের শিকার হন।

মামুনের ভাষ্য, হামলার সময় আব্দুল মালেকের মাথায় গুরুতর আঘাত করা হয়। পরে তাকে দ্রুত ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তবে এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, সকালে কলেজে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলছিল। ছাত্রদলের একটি মিছিলকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের সংঘর্ষের তথ্য তার কাছে নেই।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ সন্দেহে মারধরের একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।


জবি-ঢাকা কলেজের পর উত্তপ্ত আলিয়া মাদরাসা, ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত কয়েকজন
জবি-ঢাকা কলেজের পর উত্তপ্ত আলিয়া মাদরাসা, ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত কয়েকজন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে সংঘর্ষের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পুরান ঢাকার আলিয়া মাদরাসা ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সাধারণ শিক্ষার্থীদের ভাষ্য, হল দখলকে কেন্দ্র করে

১ ঘন্টা আগে


জবি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
জবি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজিত আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গুরুত্বসম্পন্ন এ...

১ ঘন্টা আগে


বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক...

১ ঘন্টা আগে


জবিতে জকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, জিএস গুরুতর আহত
জবিতে জকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, জিএস গুরুতর আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই ঘটনায় জকসুর সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলামকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন জকসু নেতারা। হামলায় জকসুর আরও কয়েকজন প্রতিনিধি আহত হয়েছেন।মঙ্গলবার (৪...

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom